আগামী ৮ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসর। আজ শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানান, দেশী-বিদেশী ৮টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আসরে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া, বাহরাইনের পাশাপাশি দু’টি দেশী দল অংশ নেবে।
গ্রুপ পর্ব ও সেমিফাইনালের ম্যাচগুলো গতবারের মতো এবারও ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে।







