চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ ঘণ্টা জেরার মুখে রিয়া, মনে করতে পারছেন না অনেক কিছুই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত অর্থ আত্মসাৎ মামলায় শুক্রবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে আট ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। এর আগে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য আরও কিছুটা সময় চাইলেও চাপের মুখে হাজিরা দিতে হয়েছে তাকে।

ইডির তরফ থেকে রিয়াকে তার সম্পত্তি এবং ২টি ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু অভিনেত্রী সেসব দলিল এবং তথ্য ছাড়াই শুক্রবার সকালে ইডির দপ্তরে হাজির হন। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে রিয়া বলেন, তিনি ভুলে গিয়েছেন কোথায় ফ্ল্যাট-বাড়ির কাগজপত্র রেখেছেন।

৮ ঘণ্টা ধরে রিয়াকে যেসব প্রশ্ন করা হয়েছে, প্রায় সব প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন, ‘ঠিক মনে করতে পারছি না, কী হয়েছিল।’

রিয়া ছাড়াও জেরা করা হয়েছে রিয়ার ভাই সৌমিক এবং তার সাবেক ম্যানেজার শ্রুতি মোদিকে।

এ পর্যন্ত তদন্তে আরো যা যা অগ্রগতি হয়েছে:

  • রিয়ার কল রেকর্ডে দেখা গেছে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সুশান্তের সঙ্গে রিয়ার একবারও কথা হয়নি।
  • সুশান্তের ডায়েরির ৬টি পাতা পাওয়া যায়নি। সুশান্ত সিং রাজপুতের বাবার নিয়োগ করা আইনজীবী বিকাশ সিং মনে করেন এই ডায়েরিই সুশান্তের মৃত্যু রহস্য উন্মোচনে বড় ভূমিকা রাখতে পারে। তিনি প্রতিদিন ডায়রিতে মনের সব কথা লিখতেন। তাই তিনি কেন আত্মহত্যা করেছেন, কাউকে ঝুঁকি মনে করছিলেন কিনা, তা ডায়রিতে লেখা থাকার কথা
  • বিকাশ সিং মনে করেন, তদন্তের জন্য সুশান্তের মৃতদেহের এবং ময়নাতদন্তের ছবিগুলো কাজে লাগবে
  • মুম্বাই পুলিশের তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠছে।
  • ২০ জুন থেকে ১৮ জুলাই, মোট চার বার বান্দ্রার ডিসিপি অভিষেক ত্রিমুখে আর রিয়ার মধ্যে ফোনে কথা হয়। তাদের মধ্যে এসএমএস বিনিময়ও হয়। অথচ বিহার পুলিশ যখন রিয়াকে খুঁজছিল, তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল রিয়া কোথায় তারা জানে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়া চক্রবর্তীসিবিআইসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ের চাঁদপুর প্রতিনিধি ইকরাম চৌধুরীর মৃত্যু

পরবর্তী

মার্কিন পণ্যে কানাডার শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা

পরবর্তী

মার্কিন পণ্যে কানাডার শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা

ঢাকা-টাঙ্গাইল

মহাসড়কের পাশে দুই লাশ, একজনের গায়ে সেনাবাহিনীর টি-শার্ট   

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT