চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের চাঁদপুর প্রতিনিধি ইকরাম চৌধুরীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২০
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চ্যানেল আই

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ইকরাম চৌধুরী ‘দৈনিক চাঁদপুর দর্পন’ এর সম্পাদক ও প্রকাশক ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

ইকরাম চৌধুরী স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Reneta

ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোকাহত চ্যানেল আই পরিবার। শোক বিবৃতিতে চ্যানেল আই পরিচালনা পর্ষদ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেছেন, চ্যানেল আই শুরু থেকে সাংবাদিকতাকে শুধু শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামের প্রান্তিক মানুষ ও কৃষি অর্থনীতিকে তুলে ধরার যে সাংবাদিকতা শুরু করেছিল, সেই নতুন ধরনের সাংবাদিকতার অন্যতম সহযোদ্ধা ছিলেন ইকরাম চৌধুরী। তাঁর মৃত্যু চ্যানেল আই পরিবারের পাশাপাশি সেই মানুষদের জন্যও এক বিশাল ক্ষতি।

চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, ইকরাম চৌধুরীর মৃতুতে আমরা শুধু একজন অসাধারণ সহকর্মীই হারাইনি, একজন স্বজন হারানোর বেদনা অনুভব করছি। তাঁর মৃত্যুতে চ্যানেল আই যেমন একজন পরিশ্রমী এবং বহুমুখি মেধার অধিকারী এক সৃষ্টিশীল রিপোর্টারকে হারিয়েছে, তেমনি চাঁদপুরবাসী হারিয়েছে তাদের হয়ে কথা বলার এক বলিষ্ঠ কণ্ঠস্বরকে।

তিনি বলেন, তাঁর অকালমৃত্যু চ্যানেল আই পরিবার এবং চাঁদপুরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইকরাম চৌধুরীচাঁদপুরচ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT