চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭২ ঘণ্টা প্রায় শেষ, এখনও সংকটাপন্ন নার্গিস

রাজীব দাসরাজীব দাস
৮:৫৫ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

অস্ত্রোপচারের দুই দিন পরও সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের অবস্থা সংকটাপন্ন ও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত খাদিজাকে পর্যবেক্ষণে রাখা হবে। সৌদি আরব থেকে দেশে ফিরে খাদিজার বাবা দ্রুত বিচার ট্রাইবুনালে অপরাধীর বিচার চেয়েছেন।

মঙ্গলবার বিকেল পাঁচটায় খাদিজার মাথায় অন্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শুক্রবার বিকেলে ৭২ ঘণ্টা শেষ হওয়ার কথা। তবে চিকিৎসক জানান, খাদিজার অবস্থা এখনো অপরিবর্তিত ও সংকটাপন্ন।  

মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দীন মোবাইলে বলেন, খাদিজার অবস্থা আসলে আগের মতোই।

সৌদে আরব থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন খাদিজার বাবা মাসুক মিয়া। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করা প্রিয় সন্তানকে দেখতে বিমানবন্দর থেকে তিনি সরাসরি আসেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। চীনে এমবিবিএস অধ্যয়নরত শেষ বর্ষের ছাত্র খাদিজার বড় ভাইও এদিন ঢাকা এসে পৌঁছান ।

খাদিজার বাবা মো. মাসুক মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সবার কাছে আমার আকুল আবেদন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

ছোট বোনের অবস্থা কেমন দেখেছেন, জানতে চাইলে তিনি চিকিৎসকদের বরাত দিয়ে অবস্থা জটিল বলেই মন্তব্য করেন।

Reneta

খাদিজার বড় ভাই শাহীন আহমেদ বলেন, দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা সবাই দোয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেনো এটার সুষ্ঠু বিচার হয়।   

এর আগে সিলেট এমসি কলেজের অধ্যক্ষর নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদিজাকে দেখতে হাসপাতালে আসেন। খাদিজার প্রতি নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজা আক্তার নার্গিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT