চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৯৬ দিন পর নেতৃত্বে ধোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের একাদশে পরিবর্তন থাকবে সেটা অনুমিতই ছিল। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ জনকে বিশ্রামে রেখে এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচের দল সাজিয়েছে ভারত। সেসব ছাপিয়ে বড় চমক, অধিনায়কের জায়গায় মহেন্দ্র সিং ধোনির নাম!

২০১৬ সালে বিরাট কোহলির কাছে নেতৃত্বভার পুরোপুরি ছেড়ে কেবল উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলেছেন ধোনি। নেতৃত্বের কাজটা ভালোই সামলেছেন কোহলিও। তবে নেতৃত্ব ছাড়লেও মাঠে ধোনির অধিনায়কসূলভ সিদ্ধান্তের প্রভাব যে থাকে, সেটিও অনেকবার সরাসরিই বলেছেন কোহলি। সেই কোহলি বিশ্রামে থাকায় রোহিত শর্মার অধিনায়কত্বে এশিয়া কাপে এসেছে ভারত।

আগেভাগে ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া মঙ্গলবার রোহিতসহ পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছে ভারত। রোহিতের মতো সিনিয়র ধাওয়ানও বিশ্রামে। তাই ৬৯৬ দিন পর আবারও নেতৃত্ব বর্তেছে ধোনির কাঁধে। বছরের হিসাবে প্রায় দুই বছর পর। সেটি দারুণ একটি মাইলফলকে বসিয়ে দিয়েছে ধোনিকে। অধিনায়কত্বের ২০০তম ওয়ানডের স্বাদ পাচ্ছেন ভারতকে ২০০৭ টি-টুয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো দলপতি।

আপদকালীন নেতৃত্বে ফেরার দিনে আফগানদের বিপক্ষে টস হেরে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছে ধোনির ভারত।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT