চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪ ধারা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:১১ অপরাহ্ণ ২৪, মে ২০১৬
অন্যান্য, আদালত
A A

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ডে
নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে পূর্ণাঙ্গ রায়
দেবেন তার আলোকে সরকার পদক্ষেপ নেবে।

আজ মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেল
কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, আমাদের সংবিধানে যে কিছু অনুচ্ছেদ আছে, ৩১, ৩৫ বা মানবাধিকার সংক্রান্ত যেগুলো অনুচ্ছেদ আদালতের অভিমত হলো কোড অফ ক্রিমিনাল প্রসেডিউর, এভিডেন্স এ্যাক্ট বা আমাদের পুলিশদের কাজ করা সংক্রান্ত যে আইন আছে পিআরবি, এ সমস্ত আইনগুলি আর সংবিধান পরিপন্থী হয়ে যাচ্ছে।

সুতরাং হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সে রায়টি ছিল কিছু মন্তব্য বা কিছু রিকমেন্ডেশন, সাংবিধানিক যে বিধি-বিধান তার আলোকে এই ফৌজদারি কার্যবিধি এভিডেন্স এ্যাক্ট ইত্যাদি এগুলোকে সংশোধন করা, প্রয়োজন বলে মনে করে নিদের্শনা দিয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিল করা হয়েছিল সে আপিল আজকে খারিজ করে দেওয়া হয়েছে এবং আপিল বিভাগ এ বিষয়ে নিজেরাই কিছু রদ বদল করবেন বলে উল্লেখ করেছেন। আপিল বিভাগের রায়ের পর্যন্ত এখন আমাদের অপেক্ষা করতে হবে।

মাহবুবে আলম বলেন, বর্তমান সামাজিক বাস্তবতার বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত রায় দেবেন। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে মানুষকে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক ও চিকিৎসককে তাদের মতাদর্শের কারণে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদের গ্রেফতার করবে পুলিশ। আর গ্রেফতারের বিষয়েও হাইকোর্টের কিছু নির্দেশনা ছিল।

তিনি বলেন, আগে থেকে মামলা করে সব সময় আসামিকে ধরা সম্ভব নয়। এ কারণে ৫৪ ধারায় আসামি গ্রেফতার করা হয়। যদি তা না করা হতো তবে আসামি পালিয়ে যাবে, যেটি হয়েছিল মানবতাবিরোধী অপরাধী বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। আদালত তাকে গ্রেফতারের বিষয়ে একটি ওয়ারেন্ট ইস্যু করেছিলেন। কিন্তু বাচ্চু রাজাকার তা জানতে পেরে পালিয়ে যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে পারেনি। আমি মনে করি সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রায় দেবেন।

Reneta

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকে গ্রেফতার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এখন দেখা যাচ্ছে অনেককে শত্রুতাবশত গায়েব করে ফেলা হচ্ছে। আর পরিচয় দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সাদা পোশাকের মূল লক্ষ্য হচ্ছে আসামির গতিবিধি লক্ষ্য রাখা। কবে কাউকে গ্রেফতার করতে হলে তাদের পরিচয় দিতে হবে, ইউনিফর্ম অবস্থায় থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪ ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT