চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বছরের মধ্যে সেরা বিশ্বকাপ প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের শেষ মিনিটে গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন নাসের চাডলি। নকআউটপর্বে জাপানের বিরুদ্ধে বেলজিয়ামের এই জয় ৫২ বছরের মধ্যে শ্রেষ্ঠ বিশ্বকাপ প্রত্যাবর্তন।

দুই গোলে পিছিয়ে পড়েও জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটি দিনের অপর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে শেষ আটে ওঠে।

২-০ গোলে পিছিয়ে থাকার পর ৬৯ মিনিটে প্রথম গোল পায় বেলজিয়াম। পাঁচ মিনিট পর গোল করে দলকে সমতায় ফেরান মারুয়ান ফেলাইনি। আর ইনজুরি টাইমে পাল্টা আক্রমণে জয়সূচক গোল করেন চাডলি।

এই জয় বেলজিয়াম শুধু কোয়ার্টার ফাইনালেই যায়নি, সেই সঙ্গে অর্ধশতকের বেশি সময় পর বিশ্বকাপের নকআউট পর্বের শ্রেষ্ঠ বিশ্বকাপ প্রত্যাবর্তনের গল্প লেখে তারা।

১৯৬৬ সালের পর কোনও দলই বিশ্বকাপে ২ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচ জিততে পারেনি। ৬৬’ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নর্থ কোরিয়ার বিরুদ্ধে এই অসাধ্য সাধন করেছিল ইউসেবিওর পর্তুগাল। দুই গোলে পিছিয়ে থাকার পর পর্তুগিজরা শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ৫-৩ গোলে।

১৯৭০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ২-০তে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল পশ্চিম জার্মানি। কিন্তু ‘থ্রি-লায়ন্স’দের বিশ্বকাপ থেকে বিদায় করতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছিল জার্মানদের।

Reneta

শুধু ২-০ গোলের পিছিয়ে থেকে জয়ই না, এদিন আরও একটি রেকর্ড গড়েছে বেলজিয়াম। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার দুটি গোল এসেছে পরিবর্তিত খেলোয়াড়দের কাছ থেকে।

রেকর্ড হয়েছে আরও। বিশ্বকাপের ইতিহাসে হেডে সবচেয়ে বেশি দূর থেকে গোল করেছেন টটেনহ্যামের তারকা চাডলি। ১৮.৬ মিটার দূর থেকে গোল করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষবেলজিয়ামরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT