চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার ৫০ বছরে ৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ন ২৬, মার্চ ২০২১
অন্যান্য
A A

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাজের অনগ্রসর ৫০ জনকে বিনামূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ করে দেবে অনলাইন টিকিট এজেন্সি ২৪ টিকিট ডটকম (https://24tkt.com/)।

‘৫০ বছরে স্বাধীনতা, ৫০ জনের আকাশ দেখা’ স্লোগানে এই আয়োজনে নির্বাচিত সবাইকে ডোমেস্টিক রিটার্ন এয়ার টিকিট দেয়া হবে। যারা আকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু কখনই আকাশপথে ভ্রমণ করেননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সুযোগ দেয়া হবে।

২৬ মার্চ (শুক্রবার) স্বাধীনতা দিবসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ টিকিট ডটকম সারাদেশে ভলান্টিয়ার টিমের মাধ্যমে সমাজের অনগ্রসর ৫০ জনকে খুঁজে বের করবে। দেশের কয়েকজন সেলিব্রেটি সরাসরি ভিন্নধর্মী এই উদ্যোগের সঙ্গে থাকবেন। যারা আকাশ পথে ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু কখনই প্লেনে ওঠেননি, সমাজে অন্যদের থেকে আলাদা বা সমাজে বিশেষ অবদান রেখে চলেছেন তাদের এ ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে। এছাড়া যে কেউ চাইলে এই আয়োজনে কাউকে সম্পৃক্ত করতে নাম প্রস্তাব করতে পারবেন। এজন্য ফেসবুকে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ নিজের টাইমলাইনে #২৪টিকিট হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে পারবেন। অথবা ২৪ টিকিটের ভেরিফাইড ফেসবুক https://www.facebook.com/24tkt পেজের ইনবক্সে বা [email protected] এই ঠিকানায় মেইল সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ পাঠাতে পারবেন।

এ আয়োজন সম্পর্কে ২৪ টিকিটের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা ৫০ বছর আগে স্বাধীনতা অর্জন করলেও নানান ক্ষেত্রে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। অর্থনৈতিক সংকটে স্বপ্ন দেখতে বা ইচ্ছে পূরণ করার সাহস হয় না আমাদের। সমাজের যেসব অনগ্রসর মানুষ আকাশপথে ভ্রমণ করার স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন পূরণ করতে আমরা ভিন্নধর্মী এই আয়োজন করেছি। প্রথমবার এই আয়োজন ডোমেস্টিক হলেও আগামীতে ইচ্ছে পূরণ করতে বিনামূল্যে আন্তর্জাতিক ফ্লাইট দেয়ার চিন্তা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এয়ার টিকিট
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও কমেনি ভোগান্তি

এপ্রিল ১৯, ২০২৬

যুদ্ধের কারণে আরব দেশগুলো ২শ’ বিলিয়ন ডলার ক্ষতির মুখে

এপ্রিল ১৯, ২০২৬

বিভিন্ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধন

এপ্রিল ১৯, ২০২৬

আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আবারো যু/দ্ধ শুরুর আশ/ঙ্কা

এপ্রিল ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT