মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যকার উত্তেজনার বিস্তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ব্যাপক প্রভাব ফেলছে। বিভিন্ন বিশ্লেষণে দেখা যাচ্ছে, আরব দেশগুলো সম্মিলিতভাবে প্রায় ২শ’ বিলিয়ন ডলারের সম্ভাব্য ক্ষতির মুখে রয়েছে।







