চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক-ফেসবুকের তথ্য চুরি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রায় ৫ কোটি অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে এক হ্যাকার। ফেসবুক নিজেই এ তথ্য স্বীকার করে জানিয়েছে, ওই হ্যাকার অন্যের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্ট কেমন দেখা যায় – তা দেখতে ব্যবহৃত ‘ভিউ অ্যাজ’ ফিচারটির সুযোগ নিয়েছে।

মঙ্গলবারই ফেসবুক তথ্য চুরির এই বিষয়টি জানতে পারে। পুলিশকে ঘটনাটি সম্পর্কে জানিয়ে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে, হ্যাকাররা যে ত্রুটিটি কাজে লাগিয়েছে সেটিও সংশোধন করা হয়েছে।

এ ব্যাপারে শুক্রবার একটি বিস্তারিত স্ট্যাটাসে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি জানান, মঙ্গলবার তারা টের পান একজন হ্যাকার ভিউ অ্যাজ অপশনটির মাঝে থাকা একটি কারিগরি দুর্বলতার সুযোগ নিয়ে অ্যাকসেস টোকেন চুরি করতে সফল হচ্ছে, যার সাহায্যে সে এ পর্যন্ত ৫ কোটির মতো ব্যবহারকারীর অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছে।

বিষয়টি জানার সাথে সাথে কোম্পানির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া শুরু হয় এবং শুক্রবার রাতে ত্রুটিটি সংশোধন করতে সফল হয় ফেসবুক। তখন আক্রান্ত অ্যাকাউন্টগুলোকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করে আবারও সেগুলোর ব্যবহারকারীদের বাধ্যতামূলক লগ ইন করতে বলা হয়।

জাকারবার্গ বলেন, ‘আমরা এখনো জানি না হ্যাক করা অ্যাকাউন্টগুলো কোনোভাবে অপব্যবহার করা হয়েছে কিনা। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং নতুন কিছু জানতে পারলেই আমরা আপনাদের জানিয়ে দেবো।

Reneta

তবে তথ্য চুরি যাওয়া ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আপাত-সতর্কতা হিসেবে ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুক হ্যাকিংসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT