চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৪ বছরে বাজেটের আকার বেড়েছে ৩৮১ গুণ

সাকিলা জেসমিনসাকিলা জেসমিন
৭:৩৫ অপরাহ্ণ ০৩, জুন ২০১৫
অর্থনীতি
A A

স্বাধীনতার পর থেকে এই ৪৪ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার বেড়েছে ৩৮১ গুণ। দেশের প্রথম বাজেটের আকার ছিলো ৭৮৬ কোটি টাকা, আগামী অর্থবছরে বাজেটের আকার হচ্ছে তিন লাখ কোটি টাকার কাছাকাছি।

আজ বিকেলে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নবম বারের মতো জাতীয় সংসদে এই বাজেট পেশ করবেন।

অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদের দেয়া ৭৮৬ কোটি টাকার বাজেটই ছিলো স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। ৪ জুন আবুল মাল আব্দুল মুহিত যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তার আকার প্রায় তিন লক্ষ কোটি টাকা। যা আকারে ১৯৭২-৭৩ অর্থ বছরের তুলনায় পৌনে চারশ’ত গুনেরও বেশি।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,১৮,৭৭০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ন্ত্রিত কর ১,৭৬,৩৭০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ৩২,৪০০ কোটি টাকা।

ব্যাংকিং খাত থেকে আসবে ৩৮,৩০০ কোটি টাকা। সঞ্চয় পত্র থেকে ১৪,৫০০ কোটি, বিদেশী সাহায্য ৩০,৪৫০ কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকছে ৮৬,২৫০ কোটি টাকা। যা জিডিপির শতকরা ৫ ভাগ।

বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে, ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ৩৪ শতাংশ বিদেশী সহায়তা, ৩৪,৫০০ কোটি টাকা। আর স্থানীয় অর্থায়ন ৬৪ শতাংশ, ৬২,৫০০ কোটি টাকা।

Reneta

চলতি বছর ২০১৪-১৫ বছরে মূল বাজেট ২,৫০,০০০ হাজার কোটি টাকা ছিলো। যা সংশোধনের পর দাঁড়িয়েছে ২,৪০,০০০ হাজার কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT