চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৪০২’ রানের ম্যাচে মুশফিকদের জয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:৩৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২১৪ রানের পুঁজি তুলে ম্যাচটা অনেকটাই নিজেদের করে নিয়েছিল মুশফিকুর রহিমের চট্টগ্রাম ভাইকিংস। শেষ পর্যন্ত জিতেছে তারাই। শুরুতে বিপর্যয়ে পড়েও দুইশর কাছাকাছি রান তুলে হারের ব্যবধান কমাতে পারার স্বস্তি নিয়ে সিলেট পর্ব শেষ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।

সিলেটে একমাত্র ম্যাচটি খেলতে আসা চট্টগ্রাম জিতেছে ২৬ রানে। দুই দলের ইনিংস মিলিয়ে ম্যাচে এসেছে ৪০২ রান। টানা তিন জয়ে এক ম্যাচ কম খেলেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুশফিকদের দল।

সংক্ষিপ্ত স্কোর: চট্টগ্রাম-২১৪/৪, খুলনা-১৮৮/৮

ঘরের ছেলে আবু জায়েদ রাহি জ্বলে উঠলেন বল হাতে তুলে নিতেই। প্রথম দুই ওভারে তার শিকার দুই উইকেট। সিলেটের আরেক পেসার খালেদ আহমেদ যোগ দিলেন উইকেট নেয়ার উৎসবে। ১৮ রান তুলতেই খুলনা হারায় ৩ উইকেট।

চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও ব্রেন্ডন টেলর ৩৬ বলে ৬৮ রান যোগ করে খানিকটা প্রতিরোধ গড়লেও তারা সাজঘরে ফিরতেই আর ঘোরেনি টাইটাইনসের রানের চাকা।

মাহমুদউল্লাহ করেন ২৬ বলে ৫০ রান। তার ইনিংসে ছিল চার ছয়, তিন চার। টেলরের ব্যাট থেকে দুই ছয় ও দুই চারে আসে ১৬ বলে ২৮ রান। শেষদিকে ডেভিড ওয়াইস ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে খুলনার হারের ব্যবধান কমান।

Reneta

আবু জায়েদ নেন তিন উইকেট। ক্যামেরুন ডেলপোর্ট ও খালেদ নেন দুটি করে উইকেট। নাঈম হাসান শিকার করেন একটি উইকেট।

মিরপুরে টানা চার ম্যাচ হেরে সিলেট আসা খুলনা নিজেদের প্রথম জয়ের দেখা পায় এখানে নামতেই। তবে পরের দুই ম্যাচ হাতছাড়া করে আবার হারের বৃত্তে আটকাল মাহমুদউল্লাহরা।

শনিবার রাতের ম্যাচটি খেলতেই সিলেট এসেছিল মুশফিকের দল। মিরপুরে চার ম্যাচে তিন জয় তোলা দলটি ঢাকা ফিরে যাচ্ছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে। শেষের টানা তিনটি ম্যাচ জিতেছে তারা।

এবারের আসরে দুইশ ছাড়ানো ইনিংস এসেছে তাদের মাধ্যমেই। যেটি বিপিএলের গত পাঁচ আসর মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০১৩ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ২১৭ রান এখনও সর্বোচ্চ ইনিংস।

শনিবার সিলেট পর্বের শেষ দিনটিতে দুপুরের ম্যাচেও রানের উৎসব দেখেছে দশর্করা। সিলেট সিক্সার্সের দেয়া ১৯৫ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখে জেতে রংপুর রাইডার্স। একই উইকেটে ম্যাচ হওয়ায় রানের জোয়ার দেখা গেছে সন্ধ্যায় ভাইকিংস ইনিংসে।

শুরুতেই মোহাম্মদ শাহজাদ হন আগ্রাসী। পরে ইয়াসির আলি ও মুশফিকের টানা দ্বিতীয় অর্ধশতকে ৪ উইকেট হারিয়ে চিটাগং তোলে ২১৪ রান।

টস ভাগ্যে হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ রানের মাথায় ওপেনার ক্যামেরন ডেলপোর্টকে হারায় চট্টগ্রাম। রানে ভরা ইনিংসে ১৩ রান করা প্রোটিয়া ব্যাটসম্যান একাই কেবল ফ্লপ। বাকি ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যেই খেলেন খুলনার বোলারদের।

১৭ বলে ৩৩ করেন শাহজাদ। মারেন তিনটি করে চার ও ছক্কা। পরে ৮৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইয়াসির-মুশফিক।

৩৬ বল খেলে ৫ চার ও ৩ চারে ৫৪ রান করেন ইয়াসির। আর ৩৩ বলে ৫২ রান করেন মুশফিক। চট্টগ্রাম অধিনায়ক চার মেরেছেন ৮টি, ছক্কার মার ছিল একটি।

শেষদিকে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকার ১৭ বলে ৪ ছয় ও ৩ চারে অপরাজিত ৪২ রানের ঝড়ে হেসেখেলে দুইশো পেরোয় চট্টগ্রাম। শুভাশিস রায়ের শেষ ওভারে আসে ২৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনাচট্টগ্রামবিপিএল-২০১৯বিপিএল-৬মাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টুয়েন্টি

এপ্রিল ২৭, ২০২৬

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

এখন আমি কাকে নিয়ে থাকব: নিহত কাস্টমস কমকর্তার স্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT