মকর সংক্রান্তি উপলক্ষে কন্যা জামাইকে ৩৬৫ পদের খাবার দিয়ে জামাই ভোজের আয়োজন করলেন ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরি জেলার এক পরিবার।
ভারতের অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরি জেলার ওই পরিবার বিয়ের কিছুসময় আগে তাদের হবু জামাইকে ৩৬৫ পদের খাবার খাইয়ে আলোড়ন তুলেছেন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মকরসংক্রান্তি উপলক্ষে গত রোববার এ আয়োজন করে ওই পরিবার। পরিবারের এক সদস্য জানান, বছরে ৩৬৫ দিন বিবেচনায় নিয়ে ৩৬৫ পদের খাবারের আয়োজন করা হয়েছে। সেটা হবু জামাইয়ের প্রতি ভালোবাসার প্রকাশ।
হবু শাশুড়ি মাধবী জানিয়েছেন, যাতে জামাইয়ের বছরের প্রতিটি দিন ভাল যায়, সেজন্যই ৩৬৫টি পদের আয়োজন করা হয়েছিল। খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও পুরাতন মিলিয়ে ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয় এবং ফল।
এ মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়। আপাতত তারা সুখী দম্পতি।









