চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

আপিল বিভাগ এক আদেশে বলেছেন, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত দুই কন্যা শিশু তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে। তবে বাবা ইমরান শরীফ এইসময়ে স্বাধীনভাবে সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোন সময় শিশুদের সাথে দেখা করতে পারবেন। এছাড়া শিশুরা ঠিকমতো তাদের স্কুলে যেতে পারবেন।

দুই শিশুকে নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের করা আপিল শুনানির ধারাবাহিকতায় বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এমন আদেশ দিয়েছেন।

আদালতে মায়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনির। আর বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

হাইকোর্টের রায়
গত ২১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুই শিশুকে নিয়ে দেয়া রায়ে বলেন, ‘যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল সে কারণে তিনি তার সুবিধামত সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে ১০ দিন একান্তে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বছরে তিন বার বাংলাদেশে তার যাওয়া আসাসহ ১০ দিন অবস্থানের যাবতীয় খরচ শিশু দুটির বাবাকে বহন করত হবে। তবে এর চেয়ে অতিরিক্ত যাওয়া-আসা বা বাংলাদেশে অবস্থানের ক্ষেত্রে খরচ মা নিজে বহন করবেন।

এছাড়া বাবা মাসে কমপক্ষে দুই বার শিশু সন্তানদেরকে ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবেন। আর গত কয়েক মাস বাংলাদেশে অবস্থান ও যাতায়াত বাবদ ওই মাকে ১০ লাখ টাকা সাত দিনের মধ্যে দিতে শিশুদের বাবার প্রতি নির্দেশ দেন আদালত। এছাড়া সংশ্লিষ্ট সমাজ সেবা কর্মকর্তাকে এই শিশুদের দেখভাল অব্যাহত রাখতে এবং প্রতি তিন মাস পর পর শিশুদের বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন দিতে হাইকোর্ট নির্দেশ দেন।

আরেক মেয়েকে নিয়ে রিট খারিজ
জাপানে থাকা এদের আরেক মেয়েকে হাইকোর্টে হাজিরের নির্দেশনা চেয়ে ইমরান শরীফের করা রিটটি খারিজ করে দেয়া হয়। হাইকোর্টে ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ। তাদের সাথে ছিলেন আইনজীবী ফেরজা পারভিন, কাজী মারুফুল আলম ও ফাইজা মেহরিন। আর জাপানি মা এরিকো নাকানোর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির। তার সাথে ছিলেন আইনজীবী সাদ্দাম হোসেন।

Reneta

মায়ের রিটে রুলসহ আদেশ
দুই মেয়েকে নিজের জিম্মায় পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট জাপানি মায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। হাইকোর্ট ওই দুই মেয়েকে নিয়ে বাবা আগামী ৩০ দিন বিদেশ যেতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দেন। পরে দুই মেয়েকে বাবার হেফাজত থেকে সিআইডি উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে। এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্ট ৩১ আগস্ট পর্যন্ত শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারেই রাখার নির্দেশ দেন। তবে সেসময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে দেখা করার সুযোগ দেন। একপর্যায়ে দুই পক্ষের আইনজীবী আদালতে এসে জানান শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে কষ্ট হচ্ছে।

দুই পক্ষের প্রস্তাবের ভিত্তিতে হাইকোর্ট আদেশ
পরবর্তীতে দুই পক্ষের প্রস্তাবের ভিত্তিতে হাইকোর্ট আদেশ দেন যে, ইমরান শরীফের গুলশানের ভাড়া করা ফ্লাটে দুই শিশুকে নিয়ে বাবা- মা আপাতত ১৫ দিন একসাথে থাকতে পারবেন। সেই সাথে ঢাকার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে এদের পারিবারিক পরিবেশের বিষয়টি দেখভাল করেতে নির্দেশ দেয়া হয়। এছাড়া ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দুই শিশু ও তাদের মা-বাবার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।

মোডিফিকেশন চেয়ে এরিকোর করা আবেদনে যে আদেশ
তবে এই আদেশ মোডিফিকেশন চেয়ে এরিকোর করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চার রাত (৯, ১১, ১৩ ও ১৫ তারিখ) দুই কন্যা শিশুকে নিয়ে জাপানি মা গুলশানের বাসায় থাকবেন বলে আদেশ দেন। বাকি সময়টা বাবা-মা দুজনেই শিশুদের সাথে থাকতে পারবেন বলে আদেশ দেয়া হয়।

এছাড়া বাবা- মা দুজনই তাদের শিশুদের নিয়ে বাইরে যেতে এবং কেনাকাটা ও ঘুরাফেরা করতে পারবেন বলে আদেশে বলা হয়। আর ওই ফ্লাটের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণ করে বাসার বাইরে তা স্থাপন করতে বলেন হাইকোর্ট। এছাড়া বিভিন্ন অনলাইন মাধ্যমে দুই শিশুর মা-বাবাকে নিয়ে প্রচারিত ‘অবমাননাকর ভিডিও’ অপসারণে বিটিআরসিকে নির্দেশ দিয়ে ওইসব ভিডিও যারা তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারকে ওইদিন নির্দেশনা দেন হাইকোর্ট।

বাবা-মাকে সমঝোতার সুযোগ
এরপর গত ১৬ সেপ্টেম্বর বাবা-মাকে সমঝোতার সুযোগ দিয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানের বাসায় একদিন মা ও একদিন বাবাকে শিশুদের সঙ্গে থাকার সুযোগ দিয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশ অনুযায়ী ২৮ সেপ্টেম্বর বিষয়টি শুনানির জন্য এলে দু’পক্ষই আবার সমঝোতার জন্য সময় চান। তখন আদালত দু’পক্ষকে আবার সমঝোতায় বসার সুযোগ দিয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।

পরবর্তীতে হাইকোর্ট তার আদেশে ২১ অক্টোবর পর্যন্ত দিন-রাত সব সময় জাপানি মা এরিকো গুলশানের ভাড়া ফ্লাটে দুই কন্যাকে নিয়ে থাকতে পারবেন বলে আদেশ দেন। এই সময় বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলা সন্তানদের সঙ্গে দেখা করতে ও থাকতে পারবেন বলে বলা হয়। অবশেষে কয়েক মাস জুড়ে আলোচনা থাকা বিষয়টি নিয়ে রায় দেন  হাইকোর্ট।

‘বেশি ভিকটিম হবেন এই দুই শিশু সন্তান’
তবে দুই শিশুর জিম্মা নিয়ে করা রিটটি (কন্টিনিউয়াস ম্যান্ডামাস) বিচারিক বিবেচনায় চলমান থাকবে বলে ঘোষণার শুরুতে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আমরা দুই পক্ষের আইনজীবীকেই আন্তরিক ধন্যবাদ জানাবো কোর্টকে সহযোগিতা করার জন্য। এধরণের একটা কন্টেস্টিং মামলায় দুই পক্ষেই বিভিন্ন আন্তর্জাতিক ল’ উপস্থাপন করেছেন, যাতে আমরা সমৃদ্ধ হয়েছি এবং যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে খুব সহায়ক হয়েছে। তবে হৃদয় বিদারক কথা হচ্ছে, আমরা আজ যে রায় বা আদেশ দেই না কেন, ভিকটিম কোন না কোন পক্ষ তো হবেন। তবে তারচেয়ে বেশি ভিকটিম হবেন এই দুই শিশু সন্তান। তবে আমরা আশা করবো যে, এই বাবা-মা ভবিষ্যতে যেন আরো গঠনমূলক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বাচ্চাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেন এবং সেক্ষত্রে তারা যাতে পদক্ষেপ নিতে পারেন আমরা সে সুযোগ রেখেই আদেশটি দিচ্ছি।’

বিচারপতি এম ইনায়েতুর রহিম আরও বলেন, ‘আরেকটি কথা বলতে হবে যে, আমরা আপনাদের সিদ্ধান্ত এবং যুক্তি সবকিছুই যতটুকু সম্ভব বিবেচনা করেছি। এসব বিবেচনা করতে গিয়ে আমরা শিশু দুটির সাথে সর্বমোট ৩ বার কথা বলেছি। আমরা আমাদের বিবেচনায় বাচ্চাদের বর্তমান পর্যায়ে কল্যাণের জন্য যে ধরনের আদেশ প্রদান করা সমীচীন, সেভাবেই আদেশ দিচ্ছি।’

খাসকামরায় শিশুদের সঙ্গে কথা 
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে নাকানো এরিকোর করা আপিলের শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান ১২ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারণ করেন। সে ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর শুনানি নিয়ে দুই শিশুকে ১৩ ও ১৪ ডিসেম্বর মায়ের জিম্মায় রাখতে নির্দেশ দেন আপিল বিভাগ। আর ১৫ ডিসেম্বর দুই শিশুকে আদালতে নিয়ে আসতে বলা হয়।

কিন্তু দুই শিশুকে মায়ের কাছে না দেয়ার প্রেক্ষাপটে দুই শিশুকে সোমবার বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী দুই শিশুকে সোমবার বাবা আদালতে নিয়ে আসলে আপিল বিভাগ শিশুদের খাসকামরায় নিয়ে প্রায় ৩০ মিনিট তাদের কথা শুনেন।

এরপর আদালত ওই দুই শিশুকে মায়ের জিম্মায় রাখার আদেশ চলমান রেখে ১৫ ডিসেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেন। সে অনুযায়ী আপিল বিভাগ আজ আদেশ দেন। এসময় বাবা মায়ের সাথে দুই শিশু কন্যা আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানি মাবাবাশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT