চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ ফেব্রুয়ারি ‘ডিরেক্টরস গিল্ড’ এর নির্বাচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র নির্বাচন। ২০২১-২২ মেয়াদের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রাথমিক দিন নির্ধারণ করা হয়েছে।

গত ৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের বিদায়ী কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে আসন্ন নির্বাচনী দিন ঘোষণা করে বর্তমান কমিটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমান কমিটির সভাপতি সালাউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এসএ হক অলিকসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ওইদিন বর্তমান কমিটির সদস্যরা জানান, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নতুন মেয়াদের নির্বাচন। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকলে নির্বাচনের তারিখ পিছিয়ে যেতে পারে!

এস এ হক অলিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ২৬ ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হবে। নির্বাচন কমিশন ও আপিল বিভাগে থাকবেন মোট ছয় জন। প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। আরও দুজন নির্বাচন কমিশনার হলেন অনন্ত হিরা ও ঝুনা চৌধুরী।

অন্যদিকে আপিল বিভাগে রয়েছেন কিংবদন্তী তিনজন ব্যক্তিত্ব। তারা হলেন হাসান ইমাম, মামুনুর রশীদ ও আবুল হায়াত।

Reneta

‘ডিরেক্টরস গিল্ড’র কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মাতা সহিদ উন নবী বলেন, আসন্ন নির্বাচনে সম্পাদক পদ তিনটি পোস্ট বাড়ানো হয়েছে। পদগুলো হচ্ছে দপ্তর সম্পাদক, আইন ও বিচার সালিশ সম্পাদক এবং অনলাইন প্রচার প্রকাশনা সম্পাদক। অন্যদিকে কার্যনির্বাহী পদ এগারোজন থেকে নয়জন করা হয়েছে। তবে সর্বমোট কমিটিতে আগের মতো একুশ জনই থাকবেন।

জানা গেছে, নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাস্থ্যবিধি মেনে এবং আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা সর্বমোট পাঁচ’শ জনের মতো থাকবেন।

এদিকে দ্বি-বার্ষিক সাধারণ সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে ডিরেক্টরস গিল্ডের নেতারা কয়েকটি দাবি জানান। বলা হয়, দেশের যে কোনো অঞ্চলে শুটিং করতে গেলে অনুমতি পেতে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। যাতে সহজেই শুটিং অনুমতি পাওয়া যায় সেজন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নির্মাতারা।

এছাড়া নির্মাতাদের স্বার্থে ওয়েলফেয়ার, বিদেশি চ্যানেলের আধিক্য কমিয়ে কীভাবে দেশীয় চ্যানেল আরও বেশি দর্শকদের কাছে নিয়ে যাওয়া যায় সেই হস্তক্ষেপও করা হয়।

ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো গ্রহণ করেন তথ্যমন্ত্রী। সেখানে তিনি করোনার মধ্যেও নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের তৎপরতার প্রশংসা করেন এবং সাধারণ সভায় তোলা দাবিগুলো বিবেচনা নিয়ে পূরণের আশ্বাস দেন বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিকআবুল হায়াতড. হাছান মাহমুদডিরেক্টরস গিল্ডতথ্যমন্ত্রীমামুনুর রশীদলিড বিনোদনসালাউদ্দিন লাভলুহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT