চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চের সেই রক্ত, সেই লাল, সেই আগুন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A
২৫ মার্চ

১৯৭১ সালের ২৫ মার্চ। সেদিনও তৎকালীন পূর্ব বাংলায় বসন্ত ঋতু ছিল। বসন্তের আলো ঝলমলে দিনের পর তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় নেমে এসেছিলো বিভীষিকাময় রাত। এই কালরাতে স্বাধীনতাকামী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নৃশংস গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। ওই রাতে মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যা প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি ক্রমেই স্বাধীনতাকামী হয়ে ওঠে। এ ধারাবাহিকতায় বাঙালি ব্যালটের মাধ্যমে ১৯৭০ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগকে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দেয়। এর ফলে প্রথমবারের মতো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাঙালিদের ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। এ কারণে ষড়যন্ত্রে মেতে ওঠে পাকিস্তানের সামরিক জান্তা। এক পর্যায়ে সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বাঙালিদের হাতে পাকিস্তানের শাসন ক্ষমতা অর্পণ ঠেকাতে পূর্ব বাংলার স্বার্থবিরোধী রাজনীতিকদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন। বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ-আলোচনার আড়ালে জেনারেল ইয়াহিয়া খান সামরিক অভিযানের প্রস্তুতি নেন। তার নির্দেশ মতে, ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় মেশিনগান, কামান, রাইফেল, মর্টার নিয়ে ঝাপিয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ রাজধানীর অনেক জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালায়। এই কালরাতেই পাকিস্তানি ঘাতক সেনাদের হাতে গ্রেপ্তার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আহ্বানে বাংলার অকুতোভয় বীর সন্তানরা প্রাণের মায়া তুচ্ছ করে হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিরোধ গড়ে তোলে। ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নিয়ে আসে বাঙালির কাঙ্খিত স্বাধীনতা। জাতীয় সংসদ ইতোমধ্যে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা মনে করি, জাতীয়ভাবে এই দিবসের পাশাপাশি ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে আমরা আহ্বান জানাই। এছাড়া পাকিস্তানিরা একাত্তরের যুদ্ধাপরাধে জড়িত সৈন্যদের বিচার করার প্রতিশ্রুতি দিলেও গত ৪ যুগেও তা বাস্তবায়ন করেনি। এমনকি ১৯৭১ সালের মতোই পাকিস্তানিরা এখনো নিজেদের বর্বরতাকেই ধারণ করে চলছে। তাই আন্তর্জাতিকভাবে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। এর পাশাপাশি স্বাধীনতার চেতনায় অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হোক সবার একমাত্র লক্ষ্য। স্বাধীনতাকামী বাঙালির রক্তেভেজা ২৫ মার্চের এই তাৎপর্যপূর্ণ ক্ষণে নিহত সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT