চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চে ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার আহ্বান

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৫৩ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৭
বিনোদন
A A
আহমেদ ইমতিয়াজ বুলবুল

আহমেদ ইমতিয়াজ বুলবুল

‘২৫ মার্চ আমাদের জীবনে বেদনা বিধুর একটা দিন। ইতিহাসের কালো অধ্যায়। পাকবাহিনীর গণহত্যা আর অত্যাচার আমি সবচেয়ে কাছে থেকে দেখেছি। দীর্ঘদিন ক্যাম্পে বন্দি থেকে নির্যাতনের শিকার হয়েছি। আমি জানি এই দিন কতটা বেদনার্ত। তাই সবাইকে আহবান করছি, ২৫ মার্চ সকল টিভি চ্যানেল আর রেডিও স্টেশনে দেশাত্মবোধক বিশেষ অনুষ্ঠান প্রচারের। হাস্যরসের বিজ্ঞাপন যেন প্রচার করা না হয়। মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার করার দাবি জানাচ্ছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করুন সবাই।’ চ্যানেল আই অনলাইনকে বললেন সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল।

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘মাঝি নাও ছাইড়া দে’, ‘সেই রেললাইনের ধারে’, ‘একতারা লাগে না আমার দোতারা লাগে না’, ‘ও আমার আট কোটি ফুলস’হ অসংখ্য জনপ্রিয় দেশাত্মবোধক গানের পাশাপাশি শ্রোতাপ্রিয় গান লিখেছেন ও সুর করেছেন তিনি।

গত কয়েক বছর বিভিন্ন ভাবে আহমেদ ইমতিয়াজ বুলবুল ২৫ মার্চকে রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ পালন করার জন্য দাবি করেছেন। এবার তার সেই দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেশটা পেয়েছি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে। যার শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৫ মার্চে। এই রাতে হানাদার বাহিনীর গণহত্যার জবাব দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। তাই অনেকদিন ধরে ২৫ মার্চকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালনের পক্ষে দাবি জানিয়ে আসছি। জনমত গঠন করেছি।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল

তিনি আরও বলেন, ‘সম্প্রতি জাতীয় সংসদ দিবসটিকে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে আমার দাবি সফলতা পেয়েছে। এবার আমরা জাতীয়ভাবে সেই কালোরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব।’

তিনি দিনটির প্রতি শ্রদ্ধা জানাতে সবাইকে আহ্বান জানান এভাবে, ‘এই শ্রদ্ধা জানানোর ধরণ যেন যা খুশি, তা না হয়। এর আগে আমরা দেখেছি স্বাধীনতা দিবস কনসার্টের আয়োজন করে আনন্দ উদযাপন করা হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। টিভি চ্যানেল আর রেডিওর কর্তৃপক্ষও যেন ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখে। আনন্দময় কোনো বিজ্ঞাপন প্রচার না করার দাবি জানাচ্ছি। দিনটির সঙ্গে সামঞ্জস্য রেখে সব অনুষ্ঠান সাজানোর অনুরোধ জানাচ্ছি।’

ছবি : সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT