চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ জুন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে লড়ছেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১১, জুন ২০১৯
বিনোদন
A A

নাটক, টেলিছবির শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ জুন। ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হতে লড়তে যাচ্ছেন ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় মুখ, যারা প্রত্যেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। আসন্ন নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তাদের তালিকা প্রকাশ করেছে বর্তমান শিল্পী সংঘ।

আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নাট্য জগতের গুণী ব্যক্তিত্ব খাইরুল আলম সবুজ। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানান অভিনয় শিল্পী সংঘের বর্তমান সভাপতি শহিদুল আলম সাচ্চু।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে এবার অংশ নিচ্ছেন না শহিদুল আলম সাচ্চু। নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, প্রতিবারের মতো এবারও সবার উপস্থিতি আর অংশগ্রহণমূলক ভোটে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই মনে করছি এবং ভোটাধিকার প্রয়োগ করেই সাধারণ ভোটাররা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।

শিল্পী সংঘ থেকে জানানো হয়, এবার শিল্পী সংঘের ভোটার সবমিলিয়ে প্রায় ছয়শো ছয়টির মতো। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

খাইরুল আলম সবুজের করা স্বাক্ষরে নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সোমবার (১০ জুন)। সেখানে দেখা গেছে, ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সেখান থেকে প্রাপ্ত ভোটে নির্বাচিত হবেন ২১ জন। তাদের নিয়েই গঠিত হবে নতুন কমিটি।

সভাপতি পদে লড়তে যাচ্ছেন তিন জন। তারা হলেন আশিকুল ইসলাম খান (তুষার খান), মিজানুর রহমান ও শহীদুজ্জামান সেলিম। তাদের মধ্য থেকে ভোটের লড়াইয়ে জয়ী হবেন একজন।

Reneta

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল লাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার। যাদের মধ্য থেকে জয়ী হবেন তিনজন।

সাধারণ সম্পাদক পদে লড়তে যাচ্ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। যেকোনো একজন জয়ী হবেন।

দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ে হওয়ার জন্য লড়ছেন আশরাফ কবীর, আসিনুর রহমান মিলন, আমিনুল হক আমিন, কামরুল হাসান (রওনক হাসান), সুমনা সোমা।

কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত লুৎফর রহমান জর্জ।

অর্থ-সম্পাদকের একটি পদের জন্য লড়ছেন দুজন। তারা হলেন নূর এ আলম (নয়ন) এবং মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)।

দপ্তর সম্পাদক পদের জন্য লড়ছেন চারজন। তারা হলেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, গোলাম মাহমুদ, মেরাজুল ইসলাম।

অনুষ্ঠান সম্পাদক পদে লড়ছেন তিনজন। যাদের মধ্যে জয়ী হবেন একজন। তারা হলেন জিনাত সানু স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।

আইন ও কল্যাণ সম্পাদকের একটি পদের জন্য লড়ছেন মম শিউলী (মমতাজ বেগম), শামীমা ইসলাম তুষ্টি, শিরিন আলম।

প্রচার ও প্রকাশনা পদে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রাণ রায়, শফিউল আলম বাবু, শহিদ আলমগীর।

তথ্য প্রযুক্তি পদে লড়তে যাচ্ছেন সিরাজুল ইসলাম (মুলুক সিরাজ) ও সুজান হোসেন (সুজাত শিমুল)।

কার্যনির্বাহি সাতপদের জন্য লড়াই করছেন আঠারজন। তারা হলেন: খালেদ আহমেদ সালেহিন (রাজিব সালেহিন), জাকিয়া বারী মম, নুরুন জাহান মেগম, রেজাউল করিম সরকার (রেজাউল রাজু), বন্যা মির্জা, নাদিয়া আহমেদ, মাসুদ আলম তানভীর (তানভীর মাসুদ), মাহাদী হাসান পিয়াল, মুনিরা বেগম মেমী, ওয়াসিম হাওলাদার (ওয়াসিম যুবরাজ), জাহিদুল ইসলাম চৌধুরী (জাহিদ চৌধুরী), মাহাবুবুর রহমান মোল্লা (নিথর), সনি রহমান, শামস ইবনে ওবায়েদ (শামস সুমন), আবদুর রাজ্জাক, সামসুন নাহার শিরিন (সূচনা সিকদার), সেলিম মাহবুব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘলিড বিনোদনশহিদুল আলম সাচ্চুশিল্পী সংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT