চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০’র মধ্যে নর্থ কোরিয়ার ‘ব্যাপক নিরস্ত্রীকরণ’ চায় যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-মাইক পম্পেও-যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, নর্থ কোরিয়া ২০২০ সালের মধ্যেই ব্যাপকভাবে নিরস্ত্রীকরণ ঘটাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরীয় নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের ধারাবাহিকতায় সাউথ কোরিয়ায় এক সফরে এ কথা বলেন পম্পেও।

১২ জুনের ওই বৈঠক শেষে দুই নেতা একটি চুক্তিপত্রে সই করেন, যেখানে নর্থ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

কিন্তু পিয়ংইয়াং কবে, কখন বা কীভাবে তার অস্ত্র ত্যাগ করবে, চুক্তিপত্রে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

এ প্রসঙ্গেই ২০২০ সালের সময়সীমার কথা জানান পম্পেও।

সিঙ্গাপুরে আয়োজিত কিম-ট্রাম্প সম্মেলন শেষে মাইক পম্পেও সিউলের উদ্দেশে রওনা দেন সাউথ কোরিয়া সরকারকে সম্মেলনের ফলাফল সম্পর্কে ব্রিফ করার জন্য। সেখানে তিনি বলেন, নর্থ কোরিয়া ইস্যুতে এখনো আরও অনেক কাজ বাকি আছে।

Reneta

‘তবে আগামী আড়াই বছরের মধ্যে ব্যাপক নিরস্ত্রীকরণ অর্জন করতে সফল হবো বলে আমরা আশাবাদী,’ বলেন তিনি।

পম্পেও বলেন, পিয়ংইয়াং বুঝতে পেরেছে যে, তাদের পরমাণু কর্মসূচি বাতিল করার বিষয়টি ঠিকঠাক যাচাইবাছাই করাটা খুব জরুরি।

তবে চুক্তিপত্রে এসব তথ্য কেন স্পষ্ট করা হয়নি, সাংবাদিকরা এ প্রশ্ন তুললে প্রশ্নগুলোকে ‘অপমানজনক’ ও ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT