চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০: কোভিড যেভাবে ফ্যাশন বদলে দিয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২০
লাইফস্টাইল
A A

প্রতি বছরই ফ্যাশন বদলায়। তবে ২০২০-এর মতো এতটা বদলায়নি কখনই। বৈশ্বিক ফ্যাশন পরিমণ্ডল পার করছে অভূতপূর্ব ক্রান্তিকাল। করোনা পরিস্থিতিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্যাশন খাত। কোভিড যেন ওলটপালট করে দিয়েছে ফ্যাশন দুনিয়াকে।

বিশ্বের নামীদামী সব ব্র্যান্ড বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আর্থিক মন্দার কারণে বিলাসী পণ্যে বেচাকেনা কমেছে। এই সংকটে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইও করছে। বন্ধ হয়ে গেছে বহু ব্র্যান্ডের শাখা।

নিউ নরমালকেই মেনে নিয়েছেন ফ্যাশনপ্রেমীরা। মাস্ক, পিপিই, গ্লাভসকে নিত্যদিনের সঙ্গী করে নিয়েছেন। বড় ব্র্যান্ডগুলোর অনেকগুলোই মানুষের চাহিদার কথা ভেবে মাস্ক, পিপিই তৈরি করেছে। ফিচারটি সাজানো হয়েছে কোভিডে বদলে যাওয়া ফ্যাশন নিয়ে।

বাহারি মাস্ক: নিরাপদ থাকতে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে গিয়েছে মাস্ক। আর মাস্ক যেহেতু পরতেই হয়, তাই এটাকে ফ্যাশনের একটি অংশ হিসেবে মেনে নিয়েছেন তরুণরা। প্রথমে সার্জিক্যাল, এন নাইন্টিফাইভ ব্যবহার করলেও ধীরে ধীরে নানা ডিজাইন ও রঙ এর মাস্ক পরতে দেখা যায় ফ্যাশনপ্রেমীদের। নারীদের কেউ কেউ সিল্কের মাস্ক এবং অ্যানিম্যাল প্রিন্টের মাস্ক বেছে নিয়েছেন। পার্টির জন্য পাওয়া যায় এমব্রয়ডারি করা মাস্ক। বিয়ে বাড়িতে নতুন বউ পরছেন ব্রাইডাল মাস্ক। পুরুষদের অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে কালো, নীল, সবুজ কিংবা ছাই রঙের মাস্ক পরছেন।

কেউ কেউ বেছে নিচ্ছেন জিনসের মাস্ক কিংবা ব্যান্ডানা মাস্ক। আবার অনেকেই প্রিয় তারকার ছবি ছাপানো মাস্ক পরেছেন। মাস্কের স্টাইলে যোগ হয়েছে বাহারি ডিজাইনের মাস্ক চেইন। এছাড়াও চেহারা ঢেকে থাকার দুঃখ ভুলতে নিজের ছবি মাস্কে ছাপিয়ে নিয়েছেন কেউ কেউ।

Reneta

ফুল স্লিভ: এবার গ্রীষ্মকালটাও অনেকেই কাটিয়ে দিয়েছেন ফুল স্লিভ পোষাকে। পুরুষরা তো বটেই, নারীরাও টপস, কামিজ এবং ব্লাউজের ক্ষেত্রে ফুল স্লিভ পোশাকই বেছে নিয়েছেন। ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত থাকতেই এবছর চলেছে ফুল স্লিভের ফ্যাশন।

পিপিই: করোনাকালে কিছুদিন খুব চলেছে পিপিই। নানা রঙ এর পিপিই বেছে নিয়েছেন স্বাস্থ্য সচেতনরা। তবে পরবর্তীতে পিপিই পরার প্রচলন অনেকটাই কমে গেছে।

লিপস্টিকের মার্কেটে ধ্বস: পুরো বিশ্বেই এবছর লিপস্টিকের চাহিদা একেবারেই কমে গেছে। ফ্যাশন সচেতন নারীদের সবচেয়ে প্রিয় এই প্রোডাক্টটি এবছর সাজঘরে পড়ে থেকেছে অবহেলায়। মাস্কের নিচে লিপস্টিক ব্যবহার করার প্রয়োজন হয়নি। আবার লিপস্টিক ঠোঁটে ব্যবহার করলেও ছড়িয়ে যাওয়ার ঝামেলায় পড়তে হয়েছে। তবে স্মাজপ্রুফ ন্যুড শেডের লিপস্টিক বেছে নিয়েছেন কেউ কেউ।

স্পোর্টসওয়্যার: করোনাকালে বাড়িতে বসেই নিজেকে ফিট রাখতে অনেকেই যোগ ব্যায়াম করেছেন। কেউ কেউ বাড়ির ছাদে ব্যায়াম করেছেন। অনেকে আবার বাড়িতেই ব্যায়ামের যন্ত্রপাতি কিনেছেন। বছর জুড়েই ছিল স্পোর্টসওয়্যারের চাহিদা।

স্যান্ডেল নয় জুতা: এবছর সুরক্ষিত থাকতে পা ঢেকে রাখতে জুতা বেছে নিয়েছেন অধিকাংশ মানুষ। স্পোর্টস শু, লোফার, স্নিকার ছিল পুরুষের পছন্দের তালিকার শীর্ষে। আর নারীরা হাই হিলের বদলে বেছে নিয়েছেন ব্যালেট, লোফার, ওয়েজ, বুট, স্নিকার জুতা।

আনুষঙ্গিক: বাহারি ডিজাইনের গগলস, ফেস শিল্ড, গ্লভস, হেয়ার ক্যাপ ছিল এবছরের ফ্যাশনে। এছাড়াও স্যানিটাইজার রাখার জন্য নানা ডিজাইনের বোতল খুঁজে নিয়েছেন সৌখিনরা।

ফটোশুট, ফ্যাশন শোতেও মাস্ক: এবছর প্যারিস ফ্যাশন উইকে মডেলরা র‍্যাম্পে হেটেছেন বাহারি ডিজাইনের মাস্ক পরে। বিশ্বের অন্যান্য যায়গাতেও একই চিত্র। চীন-ড্যানডং ফ্যাশন উইকে নানা ধরনের পিপিই প্রদর্শন করা হয়েছে। বিশ্বের বড় ফ্যাশন ব্র্যান্ডের অনেকগুলোই মডেলদের ফটোশুট করিয়েছে মাস্ক পরিয়ে। মানুষের সচেতনতা বাড়ানোর জন্য বড় তারকারাও মাস্ক পরে উপস্থিত হয়েছেন বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাস্ক পরা ছবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯০-এর দশকের ফ্যাশনকরোনাভাইরাসপিপিইফিরে দেখা ২০২০ফ্যাশনফ্যাশন শোমাস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬

পর্তুগালের আজ ৫২ তম স্বাধীনতা ও গণতন্ত্র দিবস

এপ্রিল ২৫, ২০২৬

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT