চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ নয়, ২৭ জুলাই মুক্তি পাবে ‘ভাইজান এলো রে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

আগামী শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এই ছবির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহমেদ ট্রেডার্সের এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে গতকাল মঙ্গলবার রাতে জানান, ২০ জুলাই (শুক্রবার) মুক্তি পাচ্ছে না ‘ভাইজান এলো রে।

প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ না পাওয়ায় ভাইজানের মুক্তি পেছানো হয়েছে বলে জানা যায়। তবে ‘২৭ জুলাই নিশ্চিত ‘ভাইজান এলো রে’ মুক্তি পাবে’, জানায় এন ইউ আহমেদ ট্রেডার্সের ওই কর্মকর্তা। তিনি আরও জানান, আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছি। সুতরাং ২৭ জুলাই মুক্তিতে কোনো বাঁধা নেই।

এই সময়ে ‘ভাইজান এলো রে’ যাতে আরও বেশি হলে মুক্তি দেয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। ছবিটি বাংলাদেশে মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবি ‘ভাইজান এলো রে’। অতীতের ছবিগুলোর থেকে আরও এটি ভালো চলবে। ছবিটি প্রদর্শনের জন্য হল মালিকদের ব্যাপক আগ্রহ রয়েছে।

এসকে মুক্তিভ প্রযোজিত ‘ভাইজান এলো রে’ গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ ১৬ জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পায় ‘সুলতান’ ছবির চেয়ে ‘ভাইজান এলো রে’ ছবিটি ‘এভারেজ’ ব্যবসা করেছে।

পাশাপাশি ছবিতে শাকিবের পারফর্মেন্স ভিন্নমাত্রা যোগ করেছে। শাকিব খান ছাড়াও বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন ভাইজান এলো রে ছবিতে। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি।

গেল সোমবার ‘ভাইজান এলো রে’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র লাভ করে। কলকাতায় ভাইজান মুক্তির পর বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থী ছবিটি দেখে মন্তব্য করেন, আমি আগেই শাকিবের সঙ্গে কাজ করে বুঝতে পেরেছিলাম তিনি একজন জাত অভিনেতা। ভাইজান ছবি দিয়ে সে এটা আবার প্রমাণ করলো।

Reneta

অন্যদিকে কলকাতার শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক শাকিবের অভিনয় দেখে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের নায়ক শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ। শুধু অভিনয় নয়, নাচ এবং ফাইটিং এও তার জুড়ি নেই। আমি তার ‘ভাইজান এলো রে’ ছবি এবং আগামীর জন্য সফলতা কামনা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে মুভিজভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT