চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৭ বছরের ক্যারিয়ারে প্রযোজকের পেছনে কখনো দৌড়াইনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০১, মে ২০২১
বিনোদন
A A

মন যেখানে হৃদয় সেখানে, সন্তান আমার অহংকার, সমাধি, জন্ম তোমার জন্য’র মতো সুপারহিট সব ছবির নির্মাতা শাহীন সুমন। পরিচালনা করেছেন প্রায় পঞ্চাশটির কাছাকাছি সিনেমা! দুই দশকের ক্যারিয়ারে কখনো প্রযোজকের পেছনে দৌড়াননি তিনি।

চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন তিনশো সেকেন্ড এ এসে দৃঢ়তার সাথে এমনটাই জানালেন পরিচালক সমিতির নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক।

অতীতে গুণী নির্মাতাদের পেছনে প্রযোজকদের লাইন লেগে থাকতো, কিন্তু এখন সময় পাল্টেছে। উল্টো প্রযোজকের পেছনে ছুটছেন পরিচালকরা। শাহীন সুমনের উদ্দেশে অনুষ্ঠানের উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন করেন, পরিচালকের দাম কমে গেলো কেন, আর প্রযোজকের দামই বা কেন বাড়লো?

এমন প্রশ্নে ঢাকাই ছবির এই নির্মাতা বলেন, আমি ২০০৩ সালে ফিল্মে ক্যারিয়ার শুরু করি। এই ১৭ বছরে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটির কাছাকাছি সিনেমা নির্মাণ করেছি। প্রায় সবগুলোই হিট ছবি। এই পুরো সময়ে প্রযোজকরা আমার প্রতি আস্থাশীল ছিলেন। আমাকে কখনো প্রযোজকের পেছনে দৌড়াতে হয়নি।

শাহীন সুমন বলেন, আজকে পরিচালক হিসেবে যাদের দাম কমেছে বলে বলছেন, তাদের আসলে দামই ছিলো না। আর চলচ্চিত্রে প্রত্যেকেই দামি পরিচালক না। সবার দ্বারা তো শহীদুল ইসলাম খোকন, চাষী নজরুল ইসলাম কিংবা কাজী হায়াৎ হওয়া সম্ভব না।

অনুষ্ঠানে পরিচালক সমিতির নানা দিক দিয়েও কথা বলেন শাহীন সুমন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াতক্যারিয়ারচাষী নজরুল ইসলামপরিচালকপ্রযোজকমন যেখানে হৃদয় সেখানেলিড বিনোদনশহীদুল ইসলাম খোকনশাহীন সুমনসন্তান আমার অহংকারসমাধিসিনেমাসুপারহিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT