চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

আজহার হেরাআজহার হেরা
২:২৪ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৬
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাব কিছুটা কমে খাগড়াছড়ির কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে এখনও পানিবন্দী রয়েছে হাজারো পরিবার। এদিকে, বন্যার কারণে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর সাজেক কাউন্টারের ইনচার্জ জানান, শুক্রবার সকাল ৯টায় সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী যানবাহনগুলো দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়িতে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন টানা বৃষ্টিতে সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে এনেছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চেঙ্গী নদী এবং আশপাশের ছড়া-খালের পানি নেমে যাওয়ায় জেলা সদরের নিচু এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দীঘিনালা উপজেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মাইনী নদীর পানি কমে যাওয়ায় কবাখালী ও বাবুছড়া এলাকার নিচু জনপদ, বসতঘর এবং সড়ক থেকে পানি নেমে গেছে। এতে ওই এলাকায় যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

টানা বৃষ্টির পর খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে এখনো কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছে। তবে চেঙ্গী নদী ও বিভিন্ন ছড়া-খালের পানি কমতে শুরু করায় জেলা সদরসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা অনেকটাই কমেছে। তবে মেরুং ইউনিয়নের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সেখানে কয়েক হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। অনেক সড়ক ও বসতঘর এখনো পানির নিচে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে কয়েক ঘণ্টার বিরতির পর বৃহস্পতিবার রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় আবারও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাজেকসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT