বিনোদন

‘১৭ বছরের ক্যারিয়ারে প্রযোজকের পেছনে কখনো দৌড়াইনি’

বাংলাদেশি অভিনেতা বা প্রযোজকের সাক্ষাৎকারে কথোপকথন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা বা প্রযোজকের সাক্ষাৎকারের দৃশ্য, তিনি কথোপকথনে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মন যেখানে হৃদয় সেখানে, সন্তান আমার অহংকার, সমাধি, জন্ম তোমার জন্য’র মতো সুপারহিট সব ছবির নির্মাতা শাহীন সুমন। পরিচালনা করেছেন প্রায় পঞ্চাশটির কাছাকাছি সিনেমা! দুই দশকের ক্যারিয়ারে কখনো প্রযোজকের পেছনে দৌড়াননি তিনি।

চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন তিনশো সেকেন্ড এ এসে দৃঢ়তার সাথে এমনটাই জানালেন পরিচালক সমিতির নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক।

অতীতে গুণী নির্মাতাদের পেছনে প্রযোজকদের লাইন লেগে থাকতো, কিন্তু এখন সময় পাল্টেছে। উল্টো প্রযোজকের পেছনে ছুটছেন পরিচালকরা। শাহীন সুমনের উদ্দেশে অনুষ্ঠানের উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন করেন, পরিচালকের দাম কমে গেলো কেন, আর প্রযোজকের দামই বা কেন বাড়লো?

এমন প্রশ্নে ঢাকাই ছবির এই নির্মাতা বলেন, আমি ২০০৩ সালে ফিল্মে ক্যারিয়ার শুরু করি। এই ১৭ বছরে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটির কাছাকাছি সিনেমা নির্মাণ করেছি। প্রায় সবগুলোই হিট ছবি। এই পুরো সময়ে প্রযোজকরা আমার প্রতি আস্থাশীল ছিলেন। আমাকে কখনো প্রযোজকের পেছনে দৌড়াতে হয়নি।

শাহীন সুমন বলেন, আজকে পরিচালক হিসেবে যাদের দাম কমেছে বলে বলছেন, তাদের আসলে দামই ছিলো না। আর চলচ্চিত্রে প্রত্যেকেই দামি পরিচালক না। সবার দ্বারা তো শহীদুল ইসলাম খোকন, চাষী নজরুল ইসলাম কিংবা কাজী হায়াৎ হওয়া সম্ভব না।

অনুষ্ঠানে পরিচালক সমিতির নানা দিক দিয়েও কথা বলেন শাহীন সুমন।

বিষয়:কাজী হায়াত ক্যারিয়ার চাষী নজরুল ইসলাম পরিচালক প্রযোজক মন যেখানে হৃদয় সেখানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…