এটি কোনো ফিল্মের ঘটনা নয়, বাস্তবজীবনে নিজের ওজন কমাতে ১০০০ কিলোমিটার পথ হাঁটলেন আমির খান। এতে উপকারও পেয়েছেন তিনি। ওজন কমেছে ২৫ কিলোগ্রাম। তবে একদিনে ১০০০ কিলোমিটার পথ হাঁটেননি আমির, চার মাস ধরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ কিলোমিটার করে হেঁটেছেন তিনি।
আর এ ভাবেই নিজের বাড়তি ২৫ কেজি ওজন কমিয়েছেন মিস্টার পারফেশনিস্ট। তার পরবর্তী ছবি ‘দঙ্গল’-এর জন্য বেশ খানিকটা ওজন বাড়িয়ে সকলকে চমকে দেন আমির। এ ছবিতে কুস্তিগীর ‘মহাবীর ফোগত’ চরিত্রে অভিনয় করছেন তিনি।
এ বার সেই মহাবীর ফোগতের অল্প বয়েসের চেহারায় অভিনয়ের জন্য আবার ২৫ কেজি ওজন ঝরালেন বলিউডের এ অভিনেতা। চরিত্রের জন্য তিনিই যে সব পারেন, আর সেটাই এবার প্রমাণ করে দেখালেন আমির খান।







