চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ টাকায় হসপিটালিটি বক্স!

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১:৪৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লাঞ্চ বিরতি তখন শেষ। নতুন করে ক্রিজে নেমেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। শের-ই-বাংলা স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে গিয়ে দেখা গেল মাত্র দুইজন দর্শক। হাজার টাকার টিকেট তারা কিনেছেন মাত্র ১০০ টাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তরুণ জানালেন, কম দামে টিকেট মিলেছে বলেই তারা এসেছেন হসপিটালিটি বক্সে।

মিরপুরে ওয়ানডে কিংবা টি-টুয়েন্টি ম্যাচ হলে টিকেটের জন্য থাকে হাহাকার। কালোবাজারে দাম বেড়ে যায় কয়েকগুণ। টেস্টে ঠিক বিপরীত চিত্র। টিকেট কেনার লোক নেই বিসিবির নির্ধারিত বুথে। স্টেডিয়ামের বাইরে কতিপয় কালোবাজারি আওয়াজ তুলছেন ‘১০০ টাকায় হসপিটালিটি বক্স’ বলে।

তারপরও মিডিয়া সেন্টার ভবনের কালো গ্লাসে ঘেরা হসপিটালিটি বক্সে দর্শকের সংখ্যা থমকে আছে দুইয়ে। পুরো স্টেডিয়ামে দর্শক উপস্থিতি এক হাজারেরও কম। অথচ এখানকার ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার।

টেস্টের টিকেট বিক্রি নিয়ে বিসিবি যে ক্ষতির মুখে পড়বে সেটি বলার অপেক্ষা রাখে না। টিকেট ছাপাতে যা খরচ হয়েছে, সেটিই উঠবে কিনা সন্দেহ। তারপর আবার বাইরে চলে যাচ্ছে টিকেট। বিক্রি হচ্ছে গায়ের মূল্যের চেয়ে অনেক কম দামেও।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে হসপিটালিটি বক্সের টিকেটের দামই সবচেয়ে বেশি। এখানে বসলে বোলিং-ব্যাটিং সোজাসুজি দেখা যায়। বোঝা যায় বল ও ব্যাটের গতিবিধি।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়। ক্লাব হাউসের টিকেট মূল্য ২০০ টাকা। নর্থ ও সাউথ গ্যালারির জন্য বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পূর্ব গ্যালারির ৫০ টাকা। কম মূল্যে টেস্টের টিকেট মিললেও সাড়া নেই দর্শকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিটটিকেটনাঈমবাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT