চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১.২ লক্ষ অসচ্ছল মানুষকে খাবার দিবেন হৃতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনা ভাইরাস প্রতিরোধে সারা ভারত জুড়ে লকডাউন। আর এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দিনমজুরেরা। এবার তাদের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশান।

মহামারি করোনা প্রতিরোধে ইতোমধ্যেই নিজেদের সাধ্যমত এগিয়ে এসেছেন বলিউডের অনেক তারকা। এবার হৃতিকও উদ্যোগ নিলেন ভারতের বয়স্ক নাগরিক, দৈনিক দিনমজুর এবং নিন্মবিত্ত ১ লক্ষ ২০ হাজার মানুষের। বিশেষ এই উদ্যোগে তাঁকে সহযোগিতা করবে ‘অক্ষয় পাত্র’ নামক একটি ফাউন্ডেশন।

মঙলবার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে টুইটের মাধ্যমে জানানো হয়েছে হৃতিকের এই উদ্যোগের কথা। সেই সাথে হৃতিকের অনুদান পেয়ে তাঁকে অকুণ্ঠ ধন্যবাদ জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

এদিকে হৃতিকও এই ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেছেন। একেবারে নিচু স্তর পর্যন্ত এই সংস্থার কর্মীরা মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন। এরাই আসল সুপারহিরো, এমনটাই নিজের টুইটে লিখেছেন হৃতিক।

এছাড়া হৃতিক আরো লিখেছেন, ‘যতটা সম্ভব আমরা পরস্পরের পাশে দাঁড়াই। কোনও অনুদানই খুব বেশি নয় অথবা খুব কম নয়। আমাদের সবার জন্য শুভকামনা রইল।’

ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Reneta

ভারতের এই লকডাউন পরিস্থিতে কদিন আগেই ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউড ‘ভাইজান সালমান খান। অন্যদিকে সম্প্রতি অনুদানের বিশাল এক তালিকা দিয়েছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। এছাড়াও প্রায় ১ লক্ষ দিনমজুরের ঘরে মাসিক রেশন দানের ঘোষণা দিয়েছেন বলিউড ‘মেগাস্টার’ অমিতাভ বচ্চন। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর করোনা তহবিল ‘পিএম কেয়ারস’-এ অনুদান দিয়েছেন বলিউডের অনেক তারকারাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকরোনা ভাইরাসবলিউডশাহরুখহৃত্বিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি জীবন্ত: নোঙর ট্রাস্টের দাবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতে ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

জুন ৬, ২০২৬

লন্ডনে এখন যেমন আছেন ইলিয়াস কাঞ্চন

জুন ৬, ২০২৬

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT