চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাজার্ডদের চিন্তায় শুধুই পানামা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নবাগত পানামার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে বেলজিয়াম। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা এডিন হ্যাজার্ডের বেলজিয়াম নামবে ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে। এই ম্যাচে শুধু হ্যাজার্ডের দিকেই লক্ষ্য থাকবে না ফুটবল বিশ্বের, নজরে ভারমিলান, ভিনসেন্ট কোম্পানির মতো ফুটবলাররাও।

গ্রুপ জি-র এই খেলায় নবাগত পানামার বিরুদ্ধে জয় তুলে নেওয়াই মূল লক্ষ্য হ্যাজার্ডদের। কারণ এই গ্রুপের অন্য শক্তিশালী দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে সুবিধাজনক জায়গায় থাকা জরুরি বলে মনে করছেন বেলজিয়াম কোচ মার্টিনেজ।

মার্টিনেজের অধীনে দারুন ফুটবল উপহার দিয়েছে বেলজিয়াম। তারা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে আসার নেপথ্যে দু-বছর অপরাজিত থেকেছে। শেষ ১৯টি ম্যাচে অপরাজেয় বেলজিয়াম। তারপর বিশ্বকাপে আসার আগে শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার মতো দলকে ৪-১ ব্যবধানে হারিয়েছেন হ্যাজার্ডরা। ফলে বিশ্বকাপ অভিযান শুরুর মুহূর্তে আত্মবিশ্বাসী বেলজিয়াম শিবির।

কোচ মার্টিনেজ বলেছেন, এখনই ইংল্যান্ড নিয়ে কিছু ভাবছি না। আমাদের চিন্তায় শুধুই পানামা। বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, তাদের ছোট করে দেখার কোনও কারণই নেই। আমি মনে করছি, এটা আদৌ সহজ ম্যাচ হবে না। ছোটদলগুলির রক্ষণাত্মক মনোভাবই বড় দলের কাছে সমস্যার হয়ে দাঁড়ায়।

এর আগে বিশ্বকাপে বেলজিয়াম ৪১টি ম্যাচ খেলেছে। জিতেছে ১৪টি, ড্র ৯টিতে। আর হার ১৮টি। ৫২টি গোল করেছে, খেয়েছে ৬৮টি। তবে এই পরিসংখ্যান দিয়ে বেলজিয়ামকে বিচার করলে হবে না। গত চার বছর বেলজিয়ামের যেভাবে উত্তরণ হয়েছে, তা এককথায় অভাবনীয়। বেলজিয়াম উঠে এসেছে তিননম্বরে।

একটা সময়ে আর্জেন্টিনা ও জার্মানিকে সরিয়ে এক নম্বরেও উঠে এসেছিল বেলজিয়াম। এখন ব্রাজিল-জার্মানির পরই তাদের স্থান। শেষ ১৯টি ম্যাচে তারা হারেনি। এছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১০টি ম্যাচের ৯টিতেই জিতেছে বেলজিয়াম। বাকি ম্যাচটি ড্র। ৪৩টি গোল করেছে। বিপক্ষে গোল হয়েছে মাত্র ৬টি।

Reneta

উল্টোদিকে পানামা ১০টি ম্যাচের তিনটিতে জিতেছে, হেরেছে সমান তিনটিতে। বাকি চার ম্যাচ ড্র। পক্ষে ৯ ও বিপক্ষে ১০টি গোল হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT