চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপ, ভাইবার ও স্কাইপের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১:৪২ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

হোয়াটসঅ্যাপ, ভাইবার ও স্কাইপের মতো ইন্টারনেটভিত্তিক ভিডিও কলিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। আগামী সপ্তাহ থেকে এ অ্যাপগুলোর কার্যক্রম আনব্লক করে দেয়া হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল্লাহ বিন আমের আল-সাওয়াহা বলেন, টেলিকম সার্ভিস প্রোভাইডার এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে সেবাগুলো চালুর বিষয়ে আলোচনা চলছে। দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের উচ্চমানের ভিডিও ও ভয়েস কলের সুবিধা দিতে এ সিদ্ধান্ত হয়েছে।

সেবাগুলো থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে। এ কাজ করবে সরকারের নির্দিষ্ট সংস্থা ও সার্ভিস প্রোভাইডাররা। পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে সেবাগুলোর বিষয়ে ব্যবহারকারীরা কী ধরনের অভিযোগ করছে, প্রতি প্রান্তিকে তার তথ্য সরবরাহ করতে হবে টেলিকম কোম্পানিগুলোকে।

২০১৩ সালে বিভিন্ন ভিডিও কলিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব এবং সেবাগুলোর কার্যক্রম ব্লক করে দেয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

জুলাই ৩০, ২০২৬

রাত নামলেই আলোর শহর, শিববাড়িয়া নদীতে পর্যটকদের ভিড়

জুলাই ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি, ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

হকির নতুন নির্বাচক কমিটির দায়িত্ব পেলেন যারা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT