চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকার চোখে চোখ রেখেই লড়েছে পাকিস্তান। পাঁচ ওয়ানডের চারটিতেই জয়ের কাছাকাছি ছিল তারা। যদিও শেষ পর্যন্ত সিরিজ হারে ৩-২ ব্যবধানে। ওয়ানডের রেশটা বজায় থাকে টি-টুয়েন্টিতেও। জয়ের সম্ভাবনা জাগিয়েও প্রথম দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

প্রথম ম্যাচ হারায় টি-টুয়েন্টিতে টানা নয় ম্যাচের দৌড় শেষ হয় পাকিস্তানের। পরের ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া। তবে তৃতীয় ম্যাচ জিতে সফর শেষ করেছে পাকিস্তান। শেষ ম্যাচের সফরকারীদের জয় ২৭ রানের। সেই সঙ্গে টেস্টে পর আরেকটি হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেল শোয়েব মালিকের দল।

নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ৯ উইকেটে করা ১৬৮ রানের জবাবে প্রোটিয়ারা ৯ উইকেটে করতে পারে ১৪১ রান।

Banglabid

প্রথম টি-টুয়েন্টি ৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান হেরেছিল ৭ রানে। স্বাগতিকদের বিপক্ষে লড়াই করে হারের দুঃখ কিছুটা হলেও কমেছে তৃতীয় ম্যাচের জয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান উদ্বোধনী জুটি থেকে পায় ২৪ রান। যেখানে ২৩ রানই আসে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান বাবর আজমের ব্যাট থেকে। এই ব্যাটসম্যান ১১ বলে ৫ বাউন্ডারি হাঁকিয়ে আউন হন ক্রিস মরিসের বলে। তার আউটের পর ফখর জামান ফেরেন ১৭ বলে ১৭ রান করে।

এরপর মোহাম্মদ রিজওয়ানের ২৬, শোয়েব মালিকের ১৮, আসিফ আলির ২৫ ও ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে আসে ১৯ রান। তবে পাকিস্তানের রান ১৬৮ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা শাদাব খানের। লোয়ার অর্ডারে এই ব্যাটসম্যান মাত্র ৮ বলে ৩ ছক্কায় খেলেন হার না মানা ২২ রানের ইনিংস।

Reneta

সাউথ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ব্যুরান হেনড্রিকস। এই পেসার মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন ক্রিস মরিস।

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ১৪ রানে তারা হারায় দুই ওপেনার রেজা হেনড্রিকস (৫) ও জানেমান মালানের (২) উইকেট। ব্যর্থ হন ক্লাসেন (২), ডেভিড মিলার (১৩) ও আন্দিলে ফেলুকোয়ও (১০)।

একপ্রান্ত আগলে রেখে ৪১ রানের ইনিংস খেলেন রাসি ফন ডের ডুসেন। ৩৫ বলের ইনিংসটি তিনি সাজান ২ চার ও ২ ছক্কায়। তার সঙ্গে মরিস দলীয় সর্বোচ্চ ৫৫* রানের ইনিংস খেলেও হার এড়াতে পারেননি প্রোটিয়াদের। এই অলরাউন্ডার ২৯ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়।

মোহাম্মদ আমির ২৭ রান খরচায় নেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন শাদাব খান ও ফাহিম আশরাফ। একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT