চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদের স্কুল এখনো এমপিওভুক্ত হয়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
বিনোদন
A A
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের র‍্যালি

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের র‍্যালি

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু স্কুলটি এখনো এমপিওভুক্ত হয়নি। আদৌ হবে কিনা, এ ব্যাপারেও কিছু জানেন না সংশ্লিষ্টরা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জমান বলেন, ‌‘স্যারের মৃত্যুর পর স্কুলটির এমপিওভুক্তির জন্য বিভিন্ন দফতরে গিয়েছি, কিন্তু কোনও কাজ হয়নি। অথচ স্যারের মৃত্যুর পর শিক্ষামন্ত্রী বলেছিলেন, হ‌ুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুলটি অচিরেই এমপিওভুক্ত করা হবে। কিন্তু এর বাস্তবায়ন এখনো হয়নি।’

হুমায়ুন আহমেদের ছোট চাচা আলতাফুর রহমান আহমেদ বলেন, ‘হুমায়ূন এলাকায় এসেই কীভাবে এলাকার মানুষের উন্নয়ন করা যায়, শিক্ষা বিস্তার করা যায়— সে বিষয়ে চিন্তা করত। কিন্তু আজ তার মৃত্যুর ৫ বছর পেরিয়ে গেলেও এখনও তার প্রতিষ্ঠিত বিদ্যালয়টি অবহেলিত হয়ে আছে। এমপিওভূক্ত হয়নি। এটি বড়ই দুঃখজনক।’

Banglabid

এদিকে আজ বুধবার সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠের জেএসসি ও এসএসসির ফলাফল খুবই ভালো। বেশির ভাগ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে।’

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সঙ্গে হুমায়ূন আহমেদ
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সঙ্গে হুমায়ূন আহমেদ

আজ প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ তার নিজ এলাকা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় নানা আয়োজনে দিনটি পালন করা হয়েছে। উপজেলার কতুবপুরে ও কেন্দুয়ায় ‘হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ’ বিভিন্ন কর্মসূচি পালন করে। এতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া। এছাড়া স্থানীয় কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

Reneta

আরও জানা গেছে, হুমায়ূন আহমেদের মাতুলালয় ও তার জন্মস্থান নেত্রকোনার মোহনগঞ্জে দিনটি উপলক্ষে নানা কর্মসূচির পালন করা হয়। হুমায়ূন আহমেদের মামা ও মোহনগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মাহবুবুন নবী শেখ বলেন, ‘আমাদের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর মোহনগঞ্জে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই লেখক।

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT