চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিসির আলী’র পর চঞ্চল চৌধুরী এখন ‘হিমু’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:০৪ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৭
বিনোদন
A A
চঞ্চল চৌধুৃরী ও টয়া।

চঞ্চল চৌধুৃরী ও টয়া।

চঞ্চল চৌধুরীকে দেখা যায় বৈচিত্র্যময় সব চরিত্রে। ‘আয়নাবাজী’ চলচ্চিত্রে অভিনয়ে খেল দেখিয়ে করেছেন বাজীমাত। হুমায়ূন আহমেদের ‘মিসির আলী’ চরিত্রে অভিনয় করছেন ‘দেবী’ চলচ্চিত্রে। এবার তাকে দেখা যাবে ‘হিমু’ রূপে।

হুমায়ূন আহমেদের গল্পে রাজু আলীম নির্মাণ করেছেন ‘রুপার জন্য ভালোবাসা’। আগামী ১৯ জুলাই সন্ধ্যায় হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে প্রচার করা হবে চ্যানেল আইতে।

চঞ্চল চৌধুরী টেলিছবিতে হিমুর চরিত্রে অভিনয় করছেন। রুপার ভালোবাসা পেতে অনশন করেন তিনি। চঞ্চল চৌধুরী বলেন, ‘হিমু এবং মিসির আলী দুইটি চরিত্রই আমার ভীষণ প্রিয়। ভার্সিটিতে পড়াকালীন বইগুলো মন্ত্রমুগ্ধের মতো পড়েছি। এখন সেই চরিত্রগুলোতে অভিনয় করছি। পড়ার সুবাদে এসব চরিত্র আগে থেকেই নিজের ভেতর সাজানো ছিল। ফলে খুব সহজেই চরিত্রে টেম্পার ধরতে পেরেছি। রাজু আলীম দারুণ বানিয়েছেন। আশা করি দর্শক দেখে মুগ্ধ হবেন।’

পরিচালক রাজু আলীম ‘রুপার ভালোবাসা’ নিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হুমায়ূন আহমেদ আমার একটা ঘোরের নাম। তার বই পড়ে, তার সঙ্গে কাজ করে, আড্ডা দিয়ে আমি তাকে পড়ার চেষ্টা করেছি। তার প্রয়াণ দিবসে কিছু একটা করার তাগিদ থেকেই টেলিছবি বানানো। যদিও হুমায়ূন আহমেদকে সবচেয়ে ভালো পড়েছেন মেহের আফরোজ শাওন। তিনিই সবচে সুন্দর করে হুমায়ূন আহমেদের গল্পগুলো ফুটিয়ে তুলতে পারেন। তবু লেখকের প্রতি ভালোবাসা থেকে এই দুঃসাহস দেখিয়েছি। খুব যত্ন নিয়ে কাজটা করেছি। কতটা ভালো করেছি, সেটা প্রথমে ছেড়ে দেব মেহের আফরোজ শাওনের হাতে, তারপর দর্শকের হাতে।’

রুপার জন্য ভালোবাসা নাটকের শুটিংয়ে রাজু আলীম ও চঞ্চল চৌধুরী।
‘রুপার জন্য ভালোবাসা’ টেলিছবির শুটিংয়ে রাজু আলীম ও চঞ্চল চৌধুরী

টেলিছবিতে রুপার চরিত্রে অভিনয় করেছেন টয়া। তিনি বলেন, ‘এর আগে হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছি। এবার তার গল্পে তার অনুপস্থিতিতে কাজ করলাম। হুমায়ূন আহমেদকে খুব মিস করেছি। রাজী আলীম খুব পরিশ্রম করেছেন এ টেলিছবি নিয়ে। আমাকে তিনি যেভাবে পর্দায় মেলে ধরতে চেয়েছেন, আমি সেভাবেই হাজির হয়েছি। আশা করি চমৎকার একটা কাজ উপহার পাবেন দর্শক।’

রাজু আলীম আরও জানান, হুমায়ূন আহমেদের এই গল্পটি ‘দুই বাংলার সেরা প্রেমের গল্প’ সংকলনে স্থান পেয়েছিল।

Reneta

টেলিছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন রাজু আলীম। চিত্রগ্রহণে রয়েছেন জোবায়েদ হোসেন তুফান। চঞ্চল চৌধুরী, টয়া ছাড়াও এতে অভিনয় করেছেন ঈশানা খান, শহিদুল আলম সাচ্চু, কাজী উজ্জল, ইকবাল বাবু, রিয়াস হোসেন, মাহবুব আলম, মুনা চৌধুরী প্রমুখ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ বছরে তৃতীয় মাত্রা

পরবর্তী

তৈমুরের ছবি তোলায় আপত্তি নেই কারিনার

পরবর্তী
তৈমুরের ছবি

তৈমুরের ছবি তোলায় আপত্তি নেই কারিনার

চ্যানেল আই অনলাইন-‘ফিজআপ-চ্যানেল আই সেরা কণ্ঠ’

চ্যানেল আইয়ে আজ শুরু হচ্ছে ‘সেরা কণ্ঠ’

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT