চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদ’র উপন্যাসে ইমপ্রেসের ছবিতে মাহি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৯:৩০ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

প্রথমবারের মতো জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহমেদ’র উপন্যাস ‘কৃঞ্চপক্ষ’ অবলম্বনে তৈরি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি।  মেহের আফরোজ শাওনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

হুমায়ূন আহমেদ’র উপন্যাসের চরিত্র হতে পারার অনুভূতি জানাতে চ্যানেল আই অনলাইনকে মাহি বলেন, আমি খুবই সৌভাগ্যবতী। এতো অল্প সময়ে হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাসে কাজ করতে পারছি। আসলে আমি জানতাম না যে এই ছবিতে আমাকে নেওয়া হবে। শাওন আপুর ফোন পেয়ে আমি তার সাথে দেখা করতেই, তিনি বললেন ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে আমাকে নেওয়া হয়েছে। খবরটি শোনার পর যেমন ভালো লেগেছে, তেমনি ভয়ও পেয়েছি। 

মাহি আরও বলেন, বাণিজ্যিকধারার ছবি একরকম আর উপন্যাস অবলম্বনে ছবি করা অন্যরকম। গল্পে ‘অরু’ চরিত্র যেমন ছিলো ঠিক সেভাবেই নিজেকে ফুটিয়ে তুলতে হবে। তাই ঈদ আর আমার হলো না, এখন শুধু এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

এরআগে বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি তৈরির ঘোষণা দেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক শাওন।

গত সাতবছর ধরে হুমায়ূন আহমেদ’র উপন্যাস নিয়ে ছবির বানানোর পরিকল্পনা ছিলো জানিয়ে ‘কৃষ্ণপক্ষ’ ছবির পরিচালক মেহের আফরোজ শাওন বলেন, এই উপন্যাসটি কাজ করার স্বপ্ন আমি ২০০১ সাল থেকে দেখছি। আর সেটির বাস্তবায়ন এবারে হুমায়ূন আহমেদ’র জন্মদিনে দর্শকরা দেখবে।

সিনেমায় মাহিকে নেওয়ার ব্যাখা দিয়ে শাওন আরও বলেন, ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে মাহিকে নেওয়ার একমাত্র কারণ হলো, এই গল্পের জন্য এক মায়াময়ী মুখ দরকার ছিলো, যা আমি মাহির মধ্যে পেয়েছি। যাকে দেখলে শুধু মায়া লাগে। যে কিনা কোনো কিছু না দিয়েই মায়াবী চেহারার অধিকারী। আর ছবিতে মাহির বিপরীতে নায়ক হচ্ছেন জনপ্রিয় নায়ক রিয়াজ।

Reneta

ছবিতে নায়কের বড় বোন জেবা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।

তানিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি যেই চরিত্রটি করছি সেই চরিত্রটি এমন এক চরিত্র, যে কিনা  তার মেয়ের চেয়েও তার ভাইকে বেশি ভালোবাসে। আসলে এই চরিত্রটি দেখে আমার মনে হয়েছে, সব বোনেরা ভাববে আমি যদি এমন বোন হতে পারতাম। 

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় তৈরি ছবিটি আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদ’র জন্মদিনে মুক্তি দেবেন তারই সহধর্মিনী ও পরিচালক মেহের আফরোজ শাওন। ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন এস আই টুটুল। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণপক্ষমাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT