চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদ নেই, তাই আর অভিনয় করি না: এসআই টুটুল

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:২৭ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৫
অন্যান্য, সাক্ষাতকার
A A

মডেল-অভিনেত্রী স্ত্রী তানিয়ার ওপরে ঈদ শপিংয়ের দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্তে থাকেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল। একাধারে সুরকার, গীতিকার ও গায়ক টুটুল শুধু ঈদের দিনে স্ত্রীর পছন্দে কেনা পোশাক পড়ে থাকেন। জনপ্রিয় লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ এর নাটক-টেলিফিল্মে অভিনয় করলেও উনি না থাকাতে আর অভিনয় করা হচ্ছে না বলেও জানান তিনি।

জনপ্রিয় ব্যান্ড ধ্রুবতারা’র প্রধান গায়ক ও প্লেব্যাকে প্রায় তিনশ’ ছবিতে কণ্ঠ দেয়া টুটুল এরকম জানা অজানা নানা তথ্য শেয়ার করেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন ব্যক্তিজীবন, কর্মজীবন এবং বর্তমান ব্যস্ততার নানা কথা।

ঈদে কোনো অ্যালবাম বাজারে আসছে?
এস আই টুটুল: একটি একক অ্যালবামে কাজ করা হয়েছে। মূলত ঈদকে কেন্দ্র করে কাজ করেছি। প্রক্রিয়া চলছে অ্যালবামটি বাজারে আনার। দেখা যাক কী হয়। এছাড়া ঈদ উপলক্ষে কয়েকটি টেলিভিশনে লাইভ কনসার্ট এ অংশ নেবো।

কোনো প্লেব্যাক করেছেন ?
এস আই টুটুল: হ্যাঁ নিয়মিত সিনেমার গানে কণ্ঠ দিচ্ছি। এতো পরিমাণ সিনেমার গানে কাজ করছি যে কোনো সিনেমার নাম আলাদা করে মনে রাখতে পারি না।

আগেতো মাঝে মাঝে অভিনয় করতেন, এখন দেখা যাচ্ছে না কেনো?
এস আই টুটুল: হুমায়ূন আহমেদ স্যারের কথায় তার নাটকে অভিনয় করেছিলাম। তিনি নেই তাই অভিনয় করা হয় না।

Reneta

গানতো করেন কিন্তু অভিনয়ে কি কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছিলো?
এস অাই টুটুল: অভিনয় কখনো শিখিনি। হুমায়ূন আহমেদ স্যার আমাকে যেভাবে অভিনয় করতে বলেতেন অামি ঠিক সেভাবেই অভিনয় করতাম। আসলে ওনার কাঁধে উঠে অভিনয়ের কঠিন পর্ব পাড় হয়েছি।

ঈদ কোথায় করবেন?
এস আই টুটুল: পরিবারের সঙ্গে কুষ্টিয়ার বাড়িতে ঈদ করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। এখনো বলতে পারছি না কাজের উপর নির্ভর করছে।

গ্রামের ঈদ নাকি ঢাকার ঈদ কোনটা আপনার পছন্দ?
এস আই টুটুল : অব্যশই গ্রামের ঈদ আমার সবচেয়ে বেশি পছন্দের। দেশের ছেলে তাই ছোটবেলায় ঈদ কুষ্টিয়ায় করতাম। ঈদের সকালে ঘুম থেকে উঠে, পরিবারের সবার ঈদের নামাজ পড়তে যাওয়া। একসঙ্গে খাওয়া-দাওয়া করা অনেক মজা হতো। কিন্তু ঢাকায় ঈদের সময় দেখা যায় অনেকে ঈদের নামাজ পড়তে যায় না। সারাদিন ঘরে শুয়ে শুয়ে ঘুমায়।

ঈদের শপিং করেছেন?
এস আই টুটুল: (হেসে) আমি শপিং করি না।

তাহলে কে করেন শপিং?
এ আই টুটুল: ঈদের সমস্ত শপিং তানিয়া (স্ত্রী) করে। বাচ্চাদের পোশাক থেকে শুরু করে আমার ও পরিবারের সবার জন্য তানিয়া কেনে। আমি শুধু পড়ে দেখি পোশাকটি আমার ঠিকমতো হলো কিনা।

ঈদে আপনার ভক্তদের কোনো কিছু বলতে চান?
এ আই টুটুল: আমার সব দর্শকদের জানাই ‘ঈদ মোবারক’। আরও বলতে চাই, রোজার সময় রাস্তাঘাটে চলার সময় সতর্ক হয়ে চলবেন। আর ঈদের সময় রাস্তা খুব ফাঁকা থাকে তখন মোটর বাইকটি দ্রুত গতিতে চালাবেন না। একটি দুর্ঘটনা পুরো পরিবারের ঈদকে মাটি করে দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস আই টুটুলসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT