চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারির সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম কেইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী তার প্রথম জাতীয় ভাষণে বলেছেন, ‘আমেরিকা ভয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি’।

কেইন আরও বলেন, ‘আপনি যদি নিজে সঠিক হতে চান, নৈরাশ্যবাদী হোন, আর যদি আপনি সঠিক কিছু করতে চান, তাহলে হোন আশাবাদী।’

কেইনের এই আশাবাদী উক্তি এর আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈরাশ্যজনক বক্তব্যের বিপরীত। ট্রাম্পের প্রার্থীতা মনোনয়ন নিয়ে দ্বিধায় থাকা রিপাবলিকানদের সিদ্ধান্ত ৫৮ বছর বয়সী মধ্যমপন্থি ডেমোক্র্যাট কেইনের বক্তব্যে প্রভাবিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনের আগের দিন নিজের রানিং মেট হিসেবে টিম কেইনের নাম ঘোষণা করেন হিলারি। ফ্লোরিডার মিয়ামিতে ওই ঘোষণায়ও হিলারি বলেন, প্রগতিশীল কেইন সব বিষয়েই ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্স এর বিপরীত। ‘তিনি সব কাজ ঠিকভাবে সম্পন্ন করতে পারেন। এমন একজনকেই আমার চাই,’ বলেন হিলারি।

অবশ্য টিম কেইনকে হিলারি রানিং মেট ঘোষণা করায় বামপন্থি ডেমোক্র্যাটরা, বিশেষ করে হিলারির সর্বশেষ প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সমর্থকরা অনেকটাই ক্ষুব্ধ ও হতাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT