চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিন্দু শাসক’ মন্তব্যে এবার ভারত সংসদেই অসহিষ্ণুতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতজুড়ে চলা ধর্মীয় অসহিষ্ণুতার নেতিবাচক ঢেউয়ে টালমাটাল ‘গণতান্ত্রিক’ ও ‘অসাম্প্রদায়িক’ দেশটির সংসদ। ‘৮’শ বছর পর হিন্দুর ক্ষমতায় আসা’ মন্তব্যের জেরেই সরকার ও কমিউনিস্ট পার্টির নেতাদের বাকবিতণ্ডয় উত্তপ্ত হয়ে ওঠে ভারতের সংসদ।

‘হিন্দু শাসকে’র মন্তব্য ঘিরে উত্তেজনা চরমে পৌঁছালে দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত সংসদ অধিবেশন বন্ধ রাখা হয়।

সোমবার ভারতের সংসদের (লোকসভা) শীতকালীন অধিবেশনের শুরুতেই বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বিরোধীরা। ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিএম’র সাংসদ মোহম্মদ সেলিম একটি পত্রিকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য উদ্ধৃতি করে জানান, গত লোকসভা নির্বাচনে জয়ের পর রাজনাথ বলেছিলেন, “৮০০ বছর পরে দেশে প্রথম হিন্দু শাসক এসেছে”।

Banglabid

সেলিমের এই মন্তব্যে উত্তেজনা দেখা দেয় লোকসভায়। এমন কথা কখনো কোথাও বলেননি বলে তীব্র বিরোধিতা করেন রাজনাথ সিং। তাকে সমর্থন করেন বিজেপি সাংসদরা।

রাজনাথ বলেন, “সংসদীয় জীবনে কখনও এতটা ব্যথিত হইনি, যা আমাকে আজ হতে হল।” সেলিমকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “কখন এ কথা বলেছি আমি? সেলিম তা প্রমাণ করুন অথবা নিজের ইস্তফা দিন।” কিন্তু, নিজের অবস্থানে অটল সেলিম ক্ষমা চাইতে অস্বীকার করেন।

অধিবেশন বন্ধ থাকাকালীন নিজেদের মধ্যে বৈঠকে বসেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও ভাবেই পিছিয়ে আসবেন না মহম্মদ সেলিম। সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ক্ষমা চাওয়া তো দূরের কথা, নিজের মন্তব্য প্রত্যাহার করবেন না সেলিম।

Reneta

গোটা বিতর্কে রাজনাথ তথাকথিত ‘হিন্দু শাসক’ মন্তব্য করার কথা অস্বীকার করলেও আক্রমণের ধার কমাননি সেলিম। তিনি বলেন, “যদি এ কথা রাজনাথ না-ই বলেন, তবে ওই পত্রিকার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের আইনি নোটিশ পাঠানো উচিত ছিল।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতলোকসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান  ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া কামিল মাদরাসায় বক্তাদের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চলে, যেভাবে দেখবেন!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT