চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দিকে ভারতের জাতীয় ভাষা করার প্রস্তাব দিলেন অমিত শাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

বহু ভাষাভাষীর দেশ ভারতে হিন্দিকে জাতীয় ভাষা করার প্রস্তাব দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার ‘হিন্দি দিবস-২০১৯’ উপলক্ষে এক টুইটে অমিত শাহ এমন প্রস্তাব দিয়ে এই ভাষার মাধ্যমেই ভারতকে একসূত্রে বাঁধার আহ্বান জানান।

অমিত শাহ বলেন, বহু ভাষাভাষীর দেশ ভারতে প্রতিটি ভাষার নিজস্ব গুরুত্ব থাকলেও বিশ্বব্যাপী পরিচিতির জন্য একটি অভিন্ন ভাষার প্রয়োজন। দেশের সর্বাধিক কথিত ভাষা হলো হিন্দি। আর এই ভাষা দেশের মানুষের মধ্যে একতা তৈরির ক্ষমতা রাখে।

ভারতে প্রতি বছর ১৪ সেপ্টেম্বর হিন্দি ভাষা দিবস হিসাবে পালিত হয়। ভারতের গণপরিষদ হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসেবে যখন গ্রহণ করেছিল সেই দিনের তাৎপর্য উল্লেখ করেই এই দিনটি পালন।

হিন্দিসহ দেশে ২২টি তফসিলি ভাষা স্বীকৃত থাকলেও দেশে এখনো কোনো জাতীয় ভাষা নেই। তবে হিন্দি কেন্দ্রীয় সরকারের দুটি সরকারি ভাষার মধ্যে একটি। অন্যটি ইংরেজি ভাষা। অমিত শাহ মূলত একটি একক ও জাতীয় ভাষার প্রয়োজনীয়তা থেকেই এমন প্রস্তাব দিয়েছেন।

কিন্তু গত জুনে নতুন শিক্ষানীতি-২০১৯ এর খসড়ার পর দেশজুড়ে তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিলো মোদি সরকারকে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে চরম প্রতিবাদ আসে। মূলত দেশের সমস্ত স্কুলে হিন্দি বাধ্যতামূলক করার সুপারিশ করে কেন্দ্রীয় সরকার। আর তখনই ক্ষোভে ফেটে পড়ে দক্ষিণের রাজ্যগুলো।

Reneta

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পদক্ষেপের বিরোধিতা করেন এবং বলেন, প্রত্যেক রাজ্যেরই আলাদা আলাদা চরিত্র এবং আলাদা আলাদা ভাষা রয়েছে। আঞ্চলিক ভাষাগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। আঞ্চলিক ভাষার প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে। মাতৃভাষাকে এবং তারপরে অন্যান্য ভাষাগুলোকেও গুরুত্ব দিতে হবে।

বিভিন্ন পক্ষের প্রবল চাপের মুখে প্রস্তাবিত নতুন শিক্ষানীতির খসড়ায় বড় ধরনের পরিবর্তন করতে বাধ্য হয় মোদি সরকার। তবে জাতীয় হিন্দি দিবসে আবারও একক ভাষার কথা বলে আগের ক্ষোভকে ফের উস্কে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত শাহহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৬তম অবস্থানে ঢাকা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT