চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিটলারের মৃত্যু চাই: হাসির মাঝে এক কষ্টের গল্প

কাওসার আহমেদকাওসার আহমেদ
৭:১৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

মোশাররফ করিম ও ফারুক আহমেদ জুটি মানেই দর্শকদের জন্য অন্যরকম কিছু! এই জুটির ‘ফাঁদ ও বগার গল্প’ কিংবা ‘বিহাইন্ড দ্য সিন’-এর মত টেলিফিল্মগুলো দেখে এখনো যে কোনো দর্শক প্রাণ খুলে হাসেন। হাস্যরসাত্মক আর মজার সংলাপে ছোটপর্দার এই জুটি জায়গা করে নিয়েছে সব শ্রেণির দর্শকদের মনে।

গত কুরবানী ঈদে এই জুটিকে আবারও দেখা গেল চ্যানেল আইয়ের বিশেষ টেলিফিল্ম ‘হিটলারের মৃত্যু চাই’তে। নামের মধ্যেই দর্শকদের মনে অন্যরকম এক কৌতূহলের সৃষ্টি হয়েছিলো। হিটলার তো মারা গেছে অনেক আগেই! এই সময় এসে আবার নতুন করে হিটলারের মৃত্যু চাচ্ছে কারা? কেনই বা চাচ্ছে? এরকম অনেক প্রশ্ন জন্মেছিল দর্শকের মনে।

হিটলারের মৃত্যু চায় মোশাররফ করিম। হিটলারকে হত্যা করতে চায় তার সহকারি ফারুক আহমেদ। কিন্তু কেন হিটলারের মৃত্যু চায় সে? কী সেই কারণ? কারণটা বোঝা গেল টেলিফিল্মের শুরুতেই। মজার একটা কারণ সেটি। যে কারণ শুনে শুরু থেকেই হাসির অন্যরকম এক আবহ তৈরী হবে দর্শকের মনে। এই হাসি চলতে থাকবে পুরো টেলিফিল্ম জুড়ে। ততক্ষণে চলবে হিটলারকে হত্যা করার অনেক জল্পনা কল্পনা। স্বয়ং হিটলারকে দেখা যাবে টেলিফিল্মে!

কিন্তু এখানেই শেষ না। সুখের পরে যেমন দুঃখ আসে, তেমনি হাসির পরে আসে কান্না। পুরো টেলিফিল্ম জুড়ে হাসতে থাকা দর্শক হঠাৎ করেই শেষ মুহূর্তে এসে থমকে যাবে! জানা যাবে হিটলারকে হত্যা করতে চাওয়ার আসল কারণ! কারণ বলতে গিয়ে মোশাররফ করিমের চোখ থেকে পানি পড়তে থাকবে টপ টপ করে। টেলিফিল্মটি উপভোগ করতে থাকা দর্শকদের চোখ দুটোও হয়তো টলমল করে উঠবে ততক্ষণে। মনের অজান্তেই অন্যরকম এক কষ্ট ছেয়ে যাবে দর্শক হৃদয়ে। ইশ, এমন কেন হয় আমাদের জীবন? পাথরচাপা কষ্ট বুকে চেপে দিব্যি হাসিমুখে জীবনটা পার করে দিচ্ছে আমাদের আশেপাশেরই কত মানুষ! দিন শেষে আমরা সবাই ভালো অভিনেতা। সেটা প্রমাণ হবে আরও একবার।

শেষ পর্যন্ত মোশাররফ করিম কি হিটলারকে হত্যা করতে পারবে? নাকি গল্পের মোড় ঘুরে যাবে অন্যদিকে? জানতে হলে দেখতে হবে টেলিফিল্মটি।

এটি রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, জুঁই করিম, সুমন পাটোয়ারী, সোহেল খান, তারিক স্বপন, প্রমুখ।

Reneta

টিভিতে প্রচারের পর থেকেই চ্যানেল আই-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাপক সাড়া ফেলেছে টেলিফিল্মটি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফারুক আহমেদমোশাররফ করিমলিড বিনোদনহিটলার
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT