চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাবের কারণে আতঙ্ক বনাম আস্থার সাহস

ফারহানা আজিম শিউলীফারহানা আজিম শিউলী
১:২৭ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
মতামত
A A

সন্ত্রাস বরাবরই বিবেচিত হয় বৈশ্বিক সমস্যা হিসেবে। ফলে কোনো একটি দেশের ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়া অন্যান্য দেশকেও স্পর্শ করে। আর সেই সন্ত্রাস যদি পরিচালিত হয় ধর্মীয় পরিচয়ে তা হলে তো কথাই নেই। প্যারিসে পৈশাচিক সন্ত্রাসের যে বৈশ্বিক প্রভাব, তা কানাডাতেও অত্যন্ত দৃশ্যমান হয়ে ওঠেছে এরইমধ্যে। ‘হেইট ক্রাইমে’র ধারাবাহিক ঘটনা দেখা যাচ্ছে কানাডার বিভিন্ন স্থানে।

রাজনৈতিক বিবেচনায় কানাডার এখন রূপান্তরকাল চলছে। রক্ষণশীল হারপার সরকারকে নির্বাচনে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা লিবারেলরা এখনো পুরোমাত্রায় গুছিয়ে উঠেনি। গত ১৯ অক্টোবর কানাডার ৪৩তম ফেডারেল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লিবারেল সরকার মাত্রই যাত্রা শুরু করেছে।

কানাডার ইতিহাসের সবচেয়ে ক্যারিশম্যাটিক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর সন্তান জাস্টিন ট্রুডো কানাডার সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বেশ কিছু চমকপ্রদ সিদ্ধান্তের কারণে এই সদ্য শপথ নেয়া সরকারের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরী হয়েছে। আর রক্ষণশীল হারপার হঠাও থেকে লিবারেলের লাল ঢেউ এবং লিবারেলদের প্রতি নির্বাচনে প্রতিশ্রুত প্রত্যাশাতো আছেই। এরই মাঝে নভেম্বরের ১৩ তারিখে প্যারিসে ঘটে যায় ইসলামী সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন আইএস এর মর্মান্তিক সন্ত্রাসী হামলা। আইএস জঙ্গীদের হাতে প্রাণ হারান প্যারিসের ১৩০ জনের মতো সাধারণ মানুষ।

টরন্টোর আইকনিক সিএন টাওয়ারের রং ফ্রান্সের পতাকার রং-এ রাঙ্গিয়ে সংহতি প্রকাশ করা হয় তাৎক্ষনিকভাবে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা জানানো হয় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেয়া হয়। টরন্টোর ডাউনটাউনের প্রাণকেন্দ্র নাথান ফিলিপস স্কয়ার এবং ডানডাস স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হয় মোমবাতি নিয়ে সাইলেন্ট ভিজিলে প্যারিসের প্রতি সমবেদনা জানাতে।

সাধারণ মানুষ প্যারিস সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান ঘোষণা করলেও কতগুলো অনাকাংখিত ঘটনা ঘটে গেছে এরইমধ্যে। অন্টারিও প্রদেশের, টরন্টো থেকে ১২৫ কিমি উত্তর পূর্বের পিটারবোরো কাউন্টিতে অবস্থিত মসজিদ ‘আস্ সালাম’ রহস্যজনক অগ্নিকাণ্ডের শিকার হয় প্যারিসের ঘটনার পরদিনই, এ মাসের ১৪ তারিখ। ৮০ হাজার ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয় মসজিদটির। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সব পর্যায় থেকে এ ঘটনার নিন্দা জানানো হয় এবং মসজিদটিকে পুনরায় ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে বর্তমানে।

Reneta

প্রসঙ্গত উল্লেখ্য, ১/১১ এর টু্‌ইন টাওয়ারে হামলার পরও এই মসজিদটি আক্রান্ত হয় এবং পরবর্তীতে সংস্কারের মাধ্যমে সেটিকে পুনরায় ব্যবহারোপোযোগী করা হয়। ১৫ নভেম্বর সন্ধ্যায় অন্টারিও প্রদেশের, টরন্টো থেকে ১০০ কিমি পশ্চিমে অবস্থিত কিচেনার শহরে ‘রাম ধাম হিন্দু মন্দিরে’র দুটি জানালার কাঁচ পাথর ছুড়ে ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনাকেও প্যারিস আক্রমণের ফলশ্রুতিতে হেইট ক্রাইম হিসেবেই দেখা হচ্ছে। একই উইকেন্ডে টরন্টো বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রী বিশ্ববিদ্যালয়ের রবার্টস লাইব্রেরির বাইরে অপমানিত হন এক ব্যক্তির দ্বারা। তাকে থুতুও ছুড়ে মারা হয় এবং তার ঘোমটা খুলে ফেলতে বলা হয়।

১৬ নভেম্বর স্কুলে বাচ্চা আনতে গিয়ে টরন্টোর সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত থর্নক্লিফ (ডনমিলস-এগলিন্টন ইষ্ট) এলাকায় আক্রমণের শিকার হন এক হিজাব পরিহিতা মুসলিম মহিলা। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং আপত্তিকর বর্ণবাদী মন্তব্য করা হয়। তাকে সন্ত্রাসী বলা হয় এবং এই দেশ ছেড়ে চলে যেতে বলা হয়। তার সেল ফোন এবং হাত ব্যাগও ছিনিয়ে নেয়া হয়। নভেম্বরের ২০ তারিখ শুক্রবার এর প্রতিবাদে র‌্যালি হয় ওই নেইবারহুডের উদ্যোগে, যেখানে শামিল হন বিপুল সংখ্যক ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ। তারা ঘটনার নিন্দা করেন এবং ভিকটিমের প্রতি সমবেদনা জানান।

অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন নিজে গিয়ে সংহতি জানান। এখানে উল্লেখ্য, প্রিমিয়ার ক্যাথলিন উইনকে এই একই এলাকা থেকে সবথেকে বেশি প্রতিরোধের শিকার হতে হয় এই শিক্ষাবর্ষ (সেপ্টেম্বর) থেকে চালু হওয়া ‘বিতর্কিত’ হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনের পরিবর্তিত কারিকুলাম নিয়ে। ১৮ নভেম্বর অটোয়ার এক মহিলা তার মেইলবক্সে একটি হুমকিমূলক চিঠি পান, যেখানে লেখা ছিল তিনি যেন এই দেশ ছেড়ে চলে যান কারণ ‘এখানে সন্ত্রাসী এবং অভিবাসীদের ঠাঁই নাই।’

একই দিন সন্ধ্যায় টরন্টোর শেরবোর্ন সাবওয়েতে দুই হিজাব পরিহিতা মহিলা মৌখিক আক্রমণের শিকার হন দুইজন পুরুষ ও এক মহিলা দ্বারা। তাদেরকে রেসিস্ট মন্তব্যে উত্যক্ত করা হয় এবং একজন শারীরিকভাবেও লাঞ্ছিত হন। এটি ঘটে ট্রেনের ভেতরে মূলতঃ যেখানে সিসি ক্যামেরা থাকে না। তারপরও প্ল্যাটফর্মের ফুটেজ থেকে এরইমধ্যে একজনকে সনাক্ত করেছে পুলিশ এবং মিডিয়ায় জানানো হয়েছে, অপরাধী একজন অপ্রাপ্তবয়স্ক। টিটিসির (টরন্টো ট্রানজিট কমিশন) মুখপাত্র ব্রাড রস টিটিসিতে সংঘটিত ঘটনার নিন্দা জানিয়ে এন্টি-মুসলিম আচরণের প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেন।

মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিকর ধর্মীয় আক্রমণ সম্বলিত গ্রাফিতি আঁকা হয় টরন্টোর গো ট্রেনে। অবশ্য এটি আঁকা হয় বাথরুমে যেখানে সিসি ক্যামেরা থাকে না। কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথে ট্রেনটিকে সার্ভিসিং এ পাঠিয়ে গ্রাফিতি মুছে ফেলা হয়। ওদিকে, টরন্টোতেই আরেক মহিলাকে ধর্মীয় আপত্তিকর মন্তব্যে উত্যক্ত করা হয় যিনি অমুসলিম এবং শীত নিবারণের জন্য চাদর জড়িয়েছিলেন মাথায়। প্যারিসের ঘটনার পরপরই টরন্টো শহরের এক বাড়ির সামনে ‘এখনো কি তোমরা লজ্জিত হবে না?’ এরকম কথা লিখে প্ল্যাকার্ড লাগিয়েছিলেন এক দম্পতি, যেটি মিডিয়ায় এসেছে।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে হেট স্পিচ এবং নানা আপত্তিকর মন্তব্য দেখা যাচ্ছে প্যারিস আক্রমণের পর থেকেই। প্যারিস সন্ত্রাসের প্রতিক্রিয়ায় বিভিন্ন স্থানে মুসলমানরা হয়রানির শিকার হলেও তার বিরুদ্ধে উৎসাহব্যাঞ্জক প্রতিবাদও আছে। টরন্টোর ডাউনটাউনে অবস্থিত রায়ারসন বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা গত শুক্রবার প্রতীকিভাবে শুক্রবারের জুম্মার নামাজ আদায় করে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে।

এর মাধ্যমে তারা আশ্বস্ত করতে চায় যে সব মুসলিম সন্ত্রাসী নয় এবং নিজেরাও যাতে স্বস্তির মধ্যে থাকতে পারে সেই আহ্বান জানানো হয়। মুসলিম অধ্যূষিত থর্নক্লিফ এলাকায় মুসলমানদের হয়রানির প্রতিবাদে আয়োজিত শান্তি র‌্যালিতে নানা ধর্ম বর্ণের নাগরিকরাই যোগ দিয়ে সংহতি প্রকাশ করেছেন।

অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন অটোয়ায় মসজিদে গিয়ে মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। আর স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কঠোর ভাষায় তার বিরক্তি প্রকাশ করেছেন। প্যারিস সন্ত্রাসের প্রতিক্রিয়ায় মুসলিম ধর্মাবলম্বীরা বিশেষ করে হিজাব পরিহিতারা কানাডাতেও আতঙ্কে আছেন এটা সত্য। সুখের বিষয় কোনো একটা ঘটনার সাথে সাথেই যথাযথ আইনি ব্যবস্থা গৃহীত হবার ফলে নাগরিকদের মধ্যে এক ধরনের আস্থাও বিদ্যমান।

এছাড়াও পুলিশ, প্রশাসন এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস আছে। সর্বোপরি মাল্টি কালচারালিজম এবং বৈচিত্র্যই হচ্ছে কানাডার অন্যতম ইতিবাচক শক্তির জায়গা। ধর্মীয় কিংবা অন্য কোন ধরনের অসহিষ্ণুতা কানাডীয় সহিষ্ণুতা এবং প্লুরালিজমের পরিপন্থী। এখনকার এই বিশেষ পরিস্থিতিতেও সংখ্যাগরিষ্ঠ কানাডীয় সেই মূল্যবোধেই বিশ্বাসী নিঃসন্দেহে। সদ্য ক্ষমতাপ্রাপ্ত লিবারেলদের দায়িত্বশীল এবং যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োগের উপরও নির্ভর করছে অনেক কিছু। তবে সার্বিক বৈশ্বিক প্রেক্ষাপটে কানাডাও যে এক দুর্যোগ এবং ক্রান্তিকাল অতিক্রম করছে তাতে কোন সন্দেহ নেই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা যেখানেই গেছে শিরোপার দাবিদার থেকেছে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT