চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিংসুক গ্যাং’ ব্যর্থ করতে পারেনি, আমার চামড়া মোটা: শাস্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড ক্রিকেটে চলমান সঙ্কট সামলাতে ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারে বসেছেন রবার্ট কি। নিজের অভিজ্ঞতা থেকে এসময় রবকে ডিউক বলের মতো মোটা চামড়া হতে পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

‘আমার লেভেল ওয়ান ও লেভেল টু কোচিং ব্যাজ ছিল না। অন্যদিকে ভারতের মতো দেশে সবসময় একটি হিংসুক গ্যাং থাকে যারা আপনাকে ব্যর্থ করতে চায়। আমার চামড়া ছিল ডিউক বলের চামড়ার চেয়েও মোটা। রবকেও একই পরামর্শ দেবো। তবে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে, যা খেলোয়াড়দের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে।’

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের প্রধান কোচের ভূমিকায় ছিলেন শাস্ত্রী। মাঝে একবছর অনিল কুম্বলের অধীনে ছিলেন রোহিত-কোহলিরা। এসময় শাস্ত্রীকে মাঠ এবং মাঠের বাইরের সব পরিস্থিতিই সামলাতে হয়েছে। অভিজ্ঞতা থেকে দেখেছেন বিশ্বের সব জাতীয় দল একইরকম কাজ করে। তাই ঘরোয়া ক্রিকেটেই বেশি মনোযোগী হতে পরামর্শ তার।

‘ঘরোয়া ক্রিকেটে রবের আরও কাজ করতে হবে। জাতীয় দলে সবখানেই একইরকম কাজ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খেলোয়াড়দের মধ্যে থাকা। শুরু থেকেই লক্ষ্য ঠিক করা। ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতায় পরিবর্তন আনা। আমাদের জন্য একসময় বিদেশের মাটিতে জেতা কঠিন ছিল, ইংল্যান্ডেরও এখন তাই। রবকে কিছু ক্ষেতে পাশবিক হতে হবে।’

দলের দর্শন এবং সংস্কৃতির রূপরেখায়ও পরিবর্তন আনা জরুরি। অস্ট্রেলিয়াকে দুটি সিরিজে পরাজিত করে এই সংস্কৃতিই অনুশীলন করেছিল শাস্ত্রীর দল।

‘আমাদের রূপরেখা ছিল আক্রমণাত্মক এবং নির্মম হতে হবে। ফিটনেসের স্তর বাড়িয়ে বিদেশে ২০ উইকেট তোলার মতো ফাস্ট বোলারদের একটি দল তৈরি করা। অজিদের বিপক্ষে ম্যাচের সময় আমি ছেলেদের বলেছিলাম, যদি একটাও বিস্ফোরক মন্তব্য আসে, তাদের তিনটা ফিরিয়ে দাও। দুইটা আমাদের ভাষায় আর একটা তাদের।’

Reneta

দলের সমস্যা নিয়ে সদ্য দায়িত্ব থেকে সরে দাঁড়ানো অধিনায়ক জো রুটের সাথে আলোচনা করে কাজে নামার পরামর্শও দিয়েছেন শাস্ত্রী।

‘দলের সমস্যা বুঝতে রুটের সাথে বিস্তারিত কথা বলতে হবে। বেন স্টোকস খেলোয়াড়ের চেয়ে বেশিকিছু হতে পারে। তবে যখনই অধিনায়কের সাথে বাকিদের সম্পর্কে ভাটা পড়ে, তখনই দলে সমস্যা তৈরি হয়। গতবছর ইংলিশদের দেখেছি দ্রুত ফিরে আসতে, তাদের যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। দরকার কেবল মানসিক উন্নতি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডভারতরব কিরুটলিড স্পোর্টসশাস্ত্রীস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT