চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসালেন, গোল করলেন, পরে কাঁদলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের তখন ৭৮ মিনিট, কোস্টারিকার ডি-বক্সে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছে ব্রাজিল, ওই মুহূর্তে কোস্টারিকার ডিফেন্ডার গঞ্জালেসের থেকে বল দখলের লড়াইয়ে গিয়ে হলিউডের ম্যাট্রিক্স সিনেমার নায়কের ঢঙ্গে মাঠে পড়ে গেলেন নেইমার।

রেফারি বিয়র্ন কাউপার্সের পেনাল্টির বাঁশি বাজানো ছাড়া কোনো উপায় ছিল না! কিন্তু বাদ সাধলেন কোস্টারিকার খেলোয়াড়রা। ফলে রেফারিকে ভিএআর’র (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) শরণাপন্ন হতে হয়।

টান টান উত্তেজনার সেই মুহূর্তে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের চোখ আটকে ছিল ভিএআরের সিদ্ধান্তের দিকে।

ভিডিওতে দেখা যায় বল দখলের লড়াইয়ে নেইমারের জার্সি ধরে আলতো একটু টান দিয়েছিলেন গঞ্জালেস। তারপরই সুন্দর অভিনয় দক্ষতার মতো করে মাঠে পড়ে যান নেইমার! অথচ শুরুতে মনে হচ্ছিল, টেনেহিঁচড়ে ফেলে দেয়া হয়েছে সেলেসাও তারকাকে! ভিডিও রেফারির অবশ্য দৃষ্টি ঘোরাননি। ফল, টিভি স্ক্রীনে ভেসে আসে ‘নো পেনাল্টি’।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হাসাহাসি শুরু হয় নেইমারের সুনিপূণ অভিনয় শৈলী নিয়ে। একটা গোল খুব দরকার। পেনাল্টি আদায়ের জন্য উদ্দেশ্যমূলকভাবে পড়ে গেছেন নেইমার! অভিনয়ই তো! এমনকি ব্রাজিলীয় সমর্থকরাও নেইমারের এমন কাজে হতবাক!

Reneta

আন্তর্জাতিক ব্যক্তিত্ব আর গণমাধ্যমগুলো টুইট করে সঙ্গেসঙ্গেই, যেখানে তারা নেইমারকে হলিউডে অভিনয় করতে বলেছে, কিংবা অভিনয়শিল্পী বলেছে। অনেকে আবার লিখেছেন, নেইমার পেনাল্টির জন্য উদগ্রীব কেনো?

নিজের এমন ভুল পেছনে ফেলে দিতে খুব একটা সময় নেননি নেইমার। ম্যাচের যোগ করা সময়ের দুর্দান্তভাবে জালে বল জড়িয়ে ২-০ ব্যবধানের জয় পাইয়ে দিয়েছেন ব্রাজিলকে। তার আগে পুরো ম্যাচেই বল নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন সুযোগ পেলেই, কোস্টারিকা রক্ষণে ত্রাসও ছড়িয়েছেন!

গোলের পর ক্যামেরা খুঁজে নেয় নেইমারকে। দেখা যায়, নেইমার মাঝমাঠে হাঁটু গেড়ে বসে কাঁদছেন, হয়ত সমর্থকদের বলতে চাইছিলেন, আমি তো দারুণসব গোল করতে সক্ষম। আগেই করেছি। তোমরা নেইমারকে ক্ষমা করো ওরকম অভিনয়ের জন্য! ইতিহাসে এমন কাহিনির জন্য নেইমারকে ফ্রেমবন্দী করো না!

বিশ্বসেরা ফুটবল তারকাদের মধ্যে নেইমার সময়ের অন্যতম, তা বলার অপেক্ষা রাখে না। তবে তার মাপের বড় তারকাদের কাছ থেকে গোল আদায়ের ওরকম ফাঁদ আশা করে না কেউই।

নেইমার হয়ত সেটাই উপলব্ধি করেছেন। তাই গোল করেই আবেগ আটকে রাখতে পারলে না। দুহাতে চোখ ঢেকে হাঁটু গেড়ে মাঠেই বসে পড়লেন! কাঁদলেন!

বিশ্বকাপের পরের ম্যাচগুলোতে নেইমার তার চেনাছন্দে ফিরেই গোল আদায় করে নেবেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই।

নেইমার তো ছন্দেই আছেন। চোট থেকে ফিরে প্রীতি ম্যাচেই গোল করেছেন, দর্শনীয় সে গোল। বিশ্বকাপে গোল এলো। এখন তো ব্রাজিলকে সঙ্গী করে ওড়ারই পালা নেইমারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT