অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীত শিল্পী সিঁথি সাহা। শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় তার অপারেশন।
সিঁথি সাহা বলেন, আমার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। কয়েকদিন ধরে খুব ব্যথা হচ্ছিল। তখন পরীক্ষার পর চিকিৎসকেরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। বিকেলে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে আমার পিত্তথলি অপসারণ করা হবে।
চিকিৎসক বলেছেন, ভয়ের কিছু নেই। কিন্তু আমার ভয় হচ্ছে। সবার কাছে দোয়া, আশীবার্দ চাই। যেন দ্রুত সুস্থ হতে ফিরতে পারি।
সিঁথি সাহা জানালেন, অস্ত্রোপচারের পর আগামী দুয়েক দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে। আর অস্ত্রোপচারের জন্য আপাতত কয়েক দিন গান থেকে তিনি দূরে থাকবেন।








