চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
রোববার সাকিবকে দেখতে হাসপাতালে মাশরাফী

রোববার সাকিবকে দেখতে হাসপাতালে মাশরাফী

আঙুলের মারাত্মক ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাকিব আল হাসান আপাতত বাড়ি ফিরেছেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কবে নাগাদ সাকিবের আঙুলে আরেকটি অস্ত্রোপচার করা হবে, সেটি জানতে তিন সপ্তাহ সময় লাগবে।

সাকিবের আঙুলের ইনজুরি নিয়ে এশিয়া কাপের আগে থেকেই আলোচনা ছিল। সাকিব প্রথমে টুর্নামেন্টটি খেলতে চাননি। পরে বোর্ডের সঙ্গে আলোচনা করে খেলতে রাজি হন। কথা ছিল টুর্নামেন্ট শেষ করে অস্ত্রোপচার করাবেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলার আগের দিন হাতের অবস্থা খারাপ হওয়ায় মাঠে নামতে পারেননি।

শুক্রবার সাকিব ফেসবুকে জানান, আঙুলে ইনফেকশনের কারণে পুঁজ জমে গিয়েছিল। দেশে ফিরে দ্রুত সার্জারি করে ৬০ থেকে ৭০ সে.মি পুঁজ বের করা হয়।

Banglabid

রোববার দুপুরে এক বিবৃতিতে সাকিবের চিকিৎসক জানিয়েছেন, সিউডেমোনাস জাতীয় ব্যাকটেরিয়ার মাধ্যমে সাকিবের ইনফেকশনটি হয়েছিল।

এর আগে আইসিসির ওয়েবসাইটে এক খবরে বলা হয়, দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে সাকিবের তিন সপ্তাহ সময় লেগে যাবে।

এশিয়া কাপ শেষ করে শনিবার রাতে দেশে ফিরে রোববার সকালে সাকিবকে হাসপাতালে দেখতে যান মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT