চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাল্কে কোনোরকমে রক্ষা ব্রাজিলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

স্ট্রাইকারদের বিরামহীন ব্যর্থতার দিনে প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলকে রক্ষা করেছেন হাল্ক। তার একমাত্র গোলে কোনো রকমে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘রেড বুল অ্যারেনা’য় দর্শক ঠাসা মাঠে একটির বেশি গোল করতে পারেনি সেলেকাওরা।তবে কোপা ব্যর্থতার পর আবারও জয়ের ধারায় ফিরলো কার্লোস দুঙ্গার দল।

শুরুর একাদশে নেইমার সহ বেশ কয়েকজন খেলোয়াড় না থাকলেও খেলার দশম মিনিটে গোলও পেয়ে যায় ব্রাজিল। বল পায়ে ডি বক্সে ঢুকে কাছ থেকে জালে জড়ান হাল্ক।

এরপর ম্যাচের প্রায় পুরোটা সময় ধরেই একের পর একে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। মাঝে মধ্যে পাল্টা আক্রমণে ব্রাজিলকে জবাব দিয়েছে কোস্টারিকা।

৩৮ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন হাল্ক। তবে এবার আর সফল হতে পারেননি জেনিত সেন্ট পিটার্সবার্গের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে অল্প সময়ের মধ্যে ব্যবধান বাড়ানোর তিনটি ভালো সুযোগ পায় ব্রাজিল। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। ৪৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন মার্সেলো। ৩০ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় সুযোগ পান হাল্ক। এর পাঁচ মিনিট পর আবারও সুযোগ হাতছাড়া করেন মার্সেলো।

Reneta

দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ৫৬ মিনিটে নিজেদের প্রথম সুযোগেই বল জালে জড়ান ব্রায়ান রুইস। কিন্তু রেফারির অফ সাইডের সিদ্ধান্তে সমতায় ফেরা হয়নি কোস্টারিকার, যদিও টিভি রিপ্লেতে এই স্ট্রাইকার অফসাইডে ছিলেন না বলেই দেখা যায়। ৭৭ মিনিটে ডগলাস কস্তার করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।এটি নিয়ে বির্তক হতে পারে।

৬৭ মিনিটে কাকাকে মাঠে নামান দুঙ্গা। আর চোট কাটিয়ে বার্সেলোনার জার্সিতে খেললেও জাতীয় দলের জার্সিতে মাঠে নামেরন ৮১। মাঠে নামলে ব্রাজিলের ১ গোলের ব্যবধান আর বাড়াতে পারেননি কেউই।

রাতের অন্য প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ৩-২ গোলে হারায় চিলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিলব্রাজিল ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লক্ষীপুরে ঢেঁড়শ আবাদে কৃষকের আগ্রহ

পরবর্তী

শরণার্থীদের জায়গা দেওয়ার দাবিতে ফ্রান্সে বিক্ষোভ

পরবর্তী

শরণার্থীদের জায়গা দেওয়ার দাবিতে ফ্রান্সে বিক্ষোভ

শাওনের সী-প্লেন দেখতে হাজারো মানুষের ভিড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT