চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারে শুরু চ্যাম্পিয়ন নেপালের বঙ্গবন্ধু গোল্ড কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট থেকে: গত আসরের চ্যাম্পিয়ন। একমাস আগে বাংলাদেশে সাফ খেলার অভিজ্ঞতাও আছে। কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে বসল ফেভারিট নেপাল।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে ২-০ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় নেপাল।

৬ অক্টোবর গ্রুপের অন্যতম শক্তিশালী দল প্যালেস্টাইনের বিপক্ষে জয় না পেলে এবারের আসর থেকে খালি হাতেই ফিরতে হতে পারে গোপাল মহাজনের শিষ্যদের।

দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে বেশ জমজমাট ছিল ম্যাচ। যদিও আক্রমণে এগিয়ে ছিল তাজিকিস্তানই। এমনই এক আক্রমণ শানাতে গিয়ে ২৬ মিনিটে নেপালি ডি-বক্সে ফাউলের শিকার হন আশুরোভ। পেনাল্টি ডাকেন রেফারি। পরের মিনিটে স্পটকিকে গোল করেন তাজিকিস্তান অধিনায়ক ফাখতুলোভ ফাতখুল্লো।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে বেশ ভালভাবেই ছিল নেপাল। কিন্তু ম্যাচের ৬৫ মিনিটে দলটিকে ছিটকে দেন কমরান। ডানপ্রান্ত দিয়ে ফাখতুলোভকে বল বাড়িয়ে দিয়েছিলেন পুরো ম্যাচে দারুণ খেলা নজরভ। অধিনায়ক ফাখতুলোভ বল ধরে রাখেননি। বল উড়িয়ে কমরনের দিকে বাড়িয়ে দিতেই হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন বদলি নামা এ তাজিক ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT