চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিয়ে যাওয়া প্রেমিকার জন্য ‘মাঝরাতে চাঁদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৫
বিনোদন
A A

কয়েক বছর ধরেই উৎসবকে ঘিরে নতুন অ্যালবাম প্রকাশ করছে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডদল ‘অবসকিওর’। আসছে রোজার ঈদে ‘অবসকিওর’ ভক্তদের জন্য আসছে ভালোবাসা হারানোর গল্প ‘মাঝরাতে চাঁদ’।

‘অবসকিওর’ ব্যান্ডদলের ভোকালিস্ট সাইদ হাসান টিপু জানিয়েছেন, ঈদ উৎসবকে ঘিরে অ্যালবামের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। এখন শুধু বাজারে আনার প্রক্রিয়া।

অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। দশটি গানেরই ভোকাল টিপু।

নতুন অ্যালবামে নতুন কি আছে? চ্যানেল আই অনলাইনকে টিপু বললেন, ‘মাঝরাতে চাঁদ’ অ্যালবামে ভিন্নতা রয়েছে। ২০১৩-তে ‘ফেরা’ এবং গতবছর ‘অবসকিওর বাংলাদেশ’ অ্যালবামে মেলোডিকে বাইরে রেখে কাজ করেছিলাম। কিন্তু এবার ‘অবসকিওর’ তার আগের চিরচেনা মেলোডিতে ফিরে গেছে।’

‘এবারের অ্যালবামের গানগুলো সম্পূর্ণ মেলোডি নির্ভর,’ বলে জানিয়েছেন তিনি।

শ্রোতারা চাইছেন বলেই কি এই ফিরে আসা? টিপু বললেন, ‘না। আমরা আসলে ভিন্নতা আনার জন্য ওই দুইটি অ্যালবাম মেলোডি’র বাইরে করেছিলাম। কিন্তু এবার ‘অবসকিওর’ আবার তার চেনা রূপে ফিরে গেছে।’

Reneta

‘মাঝরাতে চাঁদ’ অ্যালবাম নিয়ে সাইদ হাসান টিপু মজার কিছু অভিজ্ঞতা তুলে ধরে চ্যানেল আই অনলাইকে বলেন, এই অ্যালবামে একটি স্পেশাল গান রাখা হয়েছে। ‘অবসকিওর’ একসময় ‘মাঝরাতে চাঁদ’ শিরোনামে একটি গান করেছিলো। সেই গানে একদল তরুণের ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিলো। আর এবারে ‘মাঝরাতে চাঁদ’ গানটিতে সেই তরুণদের ভালোবাসা না পাওয়ার কথা খুঁজে পাওয়া যাবে।

‘মানে সেই গানে ভালোবাসার মানুষ থাকলেও ভালোবাসার মানুষ এই গানে নেই,’ বলে জানিয়েছেন টিপু।

জনপ্রিয় ব্যান্ডদল ‘অবসকিওর’ পথচলা শুরু করেছিলো ১৯৮৫ সালে। পরের বছর প্রকাশ পায় প্রথম অ্যালবাম ‘ভলিউম-১’।সেই অ্যালবামে ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘ভণ্ড বাবা’র মতো গানগুলো তুমুল জনপ্রিয় হয়েছিলো।

এখনও অনেকে ‘অবসকিওর’ বলতেই মনে করে ‘মাঝরাতে চাঁদ যদি…।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসকিওরনতুন অ্যালবামব্যান্ডদলসাইদ হাসান টিপু
শেয়ারTweetPin

সর্বশেষ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি শিল্পে শুল্ক রেয়াত বহাল, ২০২৭ সালের জুন পর্যন্ত রেয়াত সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সিমেন্ট উৎপাদন ব্যয় কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT