চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার দিয়ে ওয়েঙ্গারকে ‘বিদায়’ জানাল ম্যানইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনালের কোচ হিসেবে শেষবারের মত ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে দাঁড়িয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। গানারদের কোচ হয়ে ২২ বছরের ক্যারিয়ারে এই মাঠ বিশেষকিছু ম্যাচ উপহার দিয়েছে তাকে। কিন্তু শেষ ম্যাচটা বিশেষভাবে রাঙানো হল না ওয়েঙ্গারের। হোসে মরিনহোর দলের কাছে ২-১ গোলে হেরে গেছে তার শিষ্যরা।

রোববারের ম্যাচটিসহ মোট ২৭ বারের মত ম্যানইউর প্রতিপক্ষ হিসেবে ডাগআউটে দাঁড়ান ওয়েঙ্গার। যেখানে প্রতিপক্ষ হিসেবে বেশিরভাগ সময় পেয়েছেন রেড ডেভিলদের কিংবদন্তিতুল্য গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনকে। তার আমলেই ১৯৯৮ সালে ‘ব্যাটল অব ব্যুফে’ খ্যাত ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ড থেকে ৮-২ গোলের জয় নিয়ে ফেরে ওয়েঙ্গারের আর্সেনাল। ওয়েঙ্গার-ফার্গুসনের কাব্যিক লড়াই আজও ফেরে ইংলিশ ফুটবল ভক্তদের মুখে মুখে।

শেষবারের মত প্রিয় প্রতিপক্ষের মাঠে এসে হয়ত জয়টাই কাম্য ছিল ওয়েঙ্গারের। কিন্তু সে কামনায় জল ঢালেন পল পগবা। ফরাসি মিডফিল্ডারের ১৬ মিনিটের গোল পিছিয়ে দেয় আর্সেনালকে।

এরপরও আর্সেনাল খেলোয়াড়রা চেষ্টা করেছিলেন গুরুকে একটি জয় উপহার দিতে। সে লক্ষ্যে ৫১ মিনিটে ম্যানইউর সাবেক খেলোয়াড় হেনরিখ মাখিতারিয়ানের গোল হাসিও ফোঁটায় ওয়েঙ্গারের মুখে।

১-১ গোলের সমতায় থাকা ম্যাচ যখন অমীমাংসার পথে তখনই ম্যাচের ফল ঘুরিয়ে দেন মারোয়ান ফেলাইনি। অতিরিক্ত সময়ে বেলজিয়ান ডিফেন্ডারের হেড সান্ত্বনার ‘ড্র’টুকু পেতে দেয়নি ওয়েঙ্গারকে।

 

Reneta

ম্যাচ শেষে আর্সেনাল কোচের সঙ্গে বিদায়ী করমর্দন করেছেন হোসে মরিনহো। চেলসি কোচ থাকাকালে ওয়েঙ্গারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর ইতিহাস থাকলেও সব ভুলে আর্সেনাল কোচকে সম্মানটুকু দিতে ভোলেননি ম্যানইউ’র বর্তমান কোচ।

এই জয় বা হারে পয়েন্ট টেবিলে কোন পরিবর্তন হয়নি ম্যানইউ ও আর্সেনালের। কারণ রাতের আগের ম্যাচে ওয়েস্টহ্যামকে ১-৪ গোলে বিধ্বস্ত করা ম্যানসিটি আগেই নিশ্চিত করে রেখেছে শিরোপা। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্টে শুধু চ্যাম্পিয়ন্স লিগটাই নিশ্চিত হয়েছে রেড ডেভিলদের। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা আর্সেনালের লিগ ফলাফল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী বৃহস্পতিবার অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ইউরোপা লিগের সেমির দ্বিতীয় লেগ খেলতে নামা দলটি কেবল শিরোপা জিততে পারলেই পাবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেন ওয়েঙ্গারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT