চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার ভয়ে দৌড়ে পালালেন ট্রাম্প (ভিডিও)

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:৪০ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রচারণা র‌্যালিতে ভাষণ দেয়ার মাঝেই হঠাৎ করে মঞ্চ ছেড়ে পালিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরে স্থানীয় শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা ভাষণের মাঝেই তাড়াহুড়ো করে ট্রাম্পকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে যান।

ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিতে দিতে হঠাৎ থেমে যান এবং সামনে থাকা সমর্থকদের ভীড়ের দিকে হাত তুলে তাকান। ঠিক ওই সময় সিক্রেট সার্ভিসের দু’জন সদস্য ছুটে এসে ট্রাম্পকে জড়িয়ে ধরেন এবং তাকে আড়াল করে দ্রুত স্টেজ থেকে সরিয়ে পেছনে আড়ালে নিয়ে যান।

আটক বিক্ষোভকারী
আটক বিক্ষোভকারী
Banglabid

অন্যদিকে সেই সময় পুলিশ আর সিক্রেট সার্ভিসের আরও কয়েকজন সদস্য স্টেজের দিকে এগিয়ে যাওয়া ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভকারী এক ব্যক্তিকে স্টেজের কাছ থেকেই ভীড়ের মধ্যে ধস্তাধস্তি করে আটক করেন। ওই ঘটনায় ভয়ে চিৎকার করে র‌্যালিতে থাকা লোকজন এদিক ওদিক ছুটে পালাতে শুরু করে।

আটক করে বিক্ষোভকারীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়
আটক করে বিক্ষোভকারীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়

ট্রাম্পের প্রচারণা শিবির থেকে জানানো হয়, সমর্থকদের একজন ভীড়ের মধ্যে এগিয়ে যাওয়া লোকটিকে উদ্দেশ্য করে ‘তার কাছে অস্ত্র আছে’ বলে চিৎকার করায় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আটক ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না বলে মনে করছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কয়েক মিনিট পরই মঞ্চে ফেরেন ট্রাম্প
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কয়েক মিনিট পরই মঞ্চে ফেরেন ট্রাম্প

র‌্যালি থেকে আটক ব্যক্তিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার মঞ্চে ফিরে ভাষণ শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, কথা বলার মাঝেই তিনি ওই বিক্ষোভকারীকে দেখতে পেয়েছিলেন। লোকটিকে হিলারি ক্লিনটনের সমর্থক উল্লেখ করে ট্রাম্প জানান, তিনিই নিরাপত্তাকর্মীদের বলেছিলেন সেই ব্যক্তিকে ‘সরিয়ে দিতে’।

Reneta

ডেইলি মেইল অনলাইনের সৌজন্যে ভিডিওতে দেখুন ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেয়ার দৃশ্য:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে নীরবে কমতে পারে শ্রবণশক্তি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT