চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারী পুলিশের ডিউটি শাহবাগ এলাকায় ছিলো না

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৩:৩৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

শাহবাগ থানার কমান্ড সার্টিফিকেট অনুযায়ী বৃহষ্পতিবার হরতালের সময় টেলিভিশন সাংবাদিকদের উপর হামলায় নেতৃত্ব দেয়া এএসআই এরশাদ আলী মন্ডলের ওই সময় ডিউটি ছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। ওই ডিউটি ফেলে ওসির সঙ্গে দেখা করার নাম করে এরশাদ মন্ডল আসেন শাহবাগ থানা এলাকায়।

সেখানে একজন পিকেটারকে পেটানোর সময় ছবি তুলতে গিয়ে ধাক্কা-ধাক্কিতে ক্যামেরা পড়ে যাবার পর পুলিশি হামলার মুখে পড়েন এটিএন নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলীম। গুরুতর আহত আলীমকে রক্ষায় এগিয়ে এসে হামলার মুখে পড়েন রিপোর্টার কাজী ইহসান বীন দিদার।

সরকারী দায়িত্ব ফেলে কি কারণে এএসআই এরশাদ শাহবাগ থানার সামনে এসেছিলেন তাকে তার সন্তোষজনক কারণ জানাতে বলা হয়েছে এমন তথ্য চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন রমনা অপরাধ বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

এর আগে দায়িত্বহীনতার অভিযোগে এরশাদকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ মাসেই কন্সটেবল থেকে পদোন্নতি পেয়ে এএসআই হন এরশাদ আলী মন্ডল। একদিন আগে নিয়োগ পান শাহবাগ থানায়। শাহবাগ থানায় দায়িত্ব পালনের দ্বিতীয় দিন তার বিরুদ্ধে ওই অভিযোগ উঠলো।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন,’এ ব্যাপারে প্রাথমিক তদন্ত হয়েছে। একজনকে আমরা  সনাক্ত করেছি  এবং আর ৩ জন জড়িত আছে এই তথ্য পাওয়া গেছে।’

Reneta

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পুলিশের দায় দায়িত্ব নিরূপণে রমনা অপরাধ বিভাগের দুই এডিসি ও এক এসিকে নিয়ে গঠিত তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ওদিকে এটিএন নিউজ কর্তৃপক্ষের দেয়া এজাহার পুলিশ গ্রহণ করলেও তা জিডি করে সরকারী বরাদ্দর জন্যে আবেদন করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, শাহবাগ থানার ওসি । ওই অভিযোগে হামলার জন্যে এএসআই এরশাদ মন্ডল ছাড়াও পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের কন্সটেবল মোখলেসুর রহমান, কন্সটেবল হোসেন কবীর ও কন্সটেবল সবুজ খানসহ ১২ জনকে দায়ী করা হয়েছে।

এটিএন নিউজ লিমিটেডের পক্ষে প্রশাসন শাখার সহ-ব্যবস্থাপক মোশারফ আলম সিদ্দিকী ওই লিখিত অভিযোগ করেন। বিধি অনুযায়ী কোন সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে সরকারী অনুমতির প্রয়োজন হয়। এএসআই এরশাদ মন্ডল ছাড়া জড়িত অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ডিভিশনকে চিঠি দিয়েছে রমনা অপরাধ বিভাগ।

ওদিকে হাসপাতালে চিকিৎসাধীন এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামপালসাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT