চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহেরও কষ্ট আছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

হাথুরুসিংহে হতাশ কিংবা কোনো কারণে কষ্ট পাচ্ছেন- এমন কথা বাংলাদেশের মানুষ শুনেছেন বলে মনে পড়ে না। নিখাদ পেশাদার এক কোচ তিনি। সফলতা আর ব্যর্থতা যার কাছে সমান অর্থ বহন করে। সেই হাথুরুসিংহেরও কষ্ট আছে। বাংলাদেশের কোচ হিসেবে জন্মভূমি শ্রীলঙ্কায় পা রেখে নিজ মুখে বলেছেন সেই কষ্টের কথা।

‘কয়েক বছর আগে কী ঘটেছিল তা এখন আর মনে করতে চাই না’ -সংবাদ সম্মেলনে হাথুরুর মুখ থেকে এই কথা শোনার পর লঙ্কান সাংবাদিকরা নড়েচড়ে বসেন। হাথুরু স্মরণ করেন সাঙ্গাকারাদের আমলের কথা। যখন তিনি নিজ দেশের সহকারী কোচ ছিলেন, ‘ছয় বছর আগের ঘটনা নিয়ে আমার কোনো অনুতাপ নেই। তবে আমি হতাশ। কষ্ট হয় তখন, যখন দেখি আমার দেশকে সাহায্য করতে পারছি না। কিন্তু নিজের বর্তমান কাজ নিয়ে আমি খুশি।’

হাথুরুর কথায় বোঝা যায় নিজের ইচ্ছায় সেবার শ্রীলঙ্কার কোচিং স্টাফের দায়িত্ব থেকে সরে দাঁড়াননি তিনি। তবে ঠিক কী কারণে দায়িত্ব ছাড়েন তা কখনো খোলাসা করে বলেননি।

Banglabid

শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। সফর শুরু হচ্ছে টেস্ট সিরিজ দিয়ে। ৭ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি ১৫ মার্চ, কলম্বোয়।

হাথুরুসিংহে তিন বছর আগে বাংলাদেশের দায়িত্ব নেন। ওই সময় তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়। পরে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

হাথুরুর অধীনে বাংলাদেশ নতুন যুগের দেখা পেয়েছে। ওয়ানডে বিশ্বকাপে ভালো করার পর নিজেদের কন্ডিশনে একের পর ম্যাচ জিতে ক্রিকেটবিশ্বে নিজের স্থান পাকা করেছে।

Reneta

কিন্তু সম্প্রতি বিদেশের মাটিতে কয়েকটি হার দেখতে হয়েছে লাল-সবুজের দলকে। ম্যাচগুলো হারলেও উন্নতির ছোঁয়া ছিল স্পষ্ট। হাথুরু বলছেন শ্রীলঙ্কা সফর তার দলের জন্য একটি সুযোগ, ‘ক্রিকেট বিশ্বকে আরেকবার দেখানোর সুযোগ থাকছে আমাদের সামনে। আমরা কতটা উন্নতি করেছি এই সফর দিয়ে সেটা প্রমাণ করতে হবে।’

‘অন্য দেশের তুলনায় শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বেশি টেস্ট খেলেছি। আমি যখন শ্রীলঙ্কার হয়ে খেলতাম তখন আমাদের বাংলাদেশের মতো অবস্থা ছিল।’ বলেন হাথুরু।

হাথুরু বিশ্বাস করেন শ্রীলঙ্কার এই দলটিকে হারাতে পারে বাংলাদেশ, ‘ওদের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছে। দলটি সেই অর্থে নবীন। আমাদের সামনে সুযোগ আছে তাদের হারানোর।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT